মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জামিনে মুক্ত সাংবাদিক আমিনুর রহমান জিলু, ফুলেল শুভেচ্ছায় বরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জুলাই আন্দোলনের যোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান জিলু আদালত থেকে জামিন লাভের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (১২ জুন) সকালে তিনি সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। কারামুক্তির পর বিকেলে জগন্নাথপুরে পৌঁছালে উপজেলা সদরের থানা রোড এলাকায় তাকে ঘিরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় জগন্নাথপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানান এবং মুক্তিতে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, সাংবাদিক আলী হোসেন খানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, গত ২ জুন উপজেলা সদরের থানা রোডে অবস্থিত তার নিজস্ব পত্রিকা কার্যালয় থেকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সাংবাদিক আমিনুর রহমান জিলুকে গ্রেপ্তার করে। জগন্নাথপুর গ্রামের জহিরুল ইসলাম লাল মিয়ার দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

আরো পড়ুন...  হিলিতে ত্রাণ বিতরণ, সুশাসনের আহ্বান

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত থেকে জামিন লাভ করে তিনি শুক্রবার কারাগার থেকে মুক্তি পান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে মোরেলগঞ্জে বিজ্ঞান ও স্টার্টআপ প্রদর্শনী অনুষ্ঠিত

নলডাঙ্গায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীর উদ্বোধন

জামিনে মুক্ত সাংবাদিক আমিনুর রহমান জিলু, ফুলেল শুভেচ্ছায় বরণ

বিশ্বনাথে জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা

১৮ মাসের সাজাপ্রাপ্ত ইজিবাইক চোরচক্রের মূলহোতা জামাল গ্রেপ্তার

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা!

মাগুরায় বিজ্ঞান প্রজেক্ট মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনার ঝলক

বদরগঞ্জে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত, আহত ১

কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

১০

মোবাইলে বিশ্বকাপ লাইভ দেখুন

১১

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

১২

খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

১৩

অপারেশন টেবিলে রোগী রেখে চলে গেলেন চিকিৎসক, অতঃপর…

১৪

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৫

সেনবাগে হত্যা মামলার আসামিসহ আটক ৮, উদ্ধার ৬৮ পিছ ইয়াবা

১৬

পুলিশ–উপজেলা মুখোমুখি ফুটবল ম্যাচে ১–০ গোলে জয়

১৭

২ কেজি গাঁজাসহ ৫ম শ্রেণির শিক্ষার্থী ও সৎ ভাই গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়

১৮

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে চৌগাছায় যুবলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

১৯

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

২০