জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি
২৮ মার্চ ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে কোস্ট গার্ডের বিশাল সাফল্য: ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ পাচারকারী আটক

টেকনাফ কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এসব অভিযানে আনুমানিক ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে পাঁচজন পাচারকারীকে আটকের পাশাপাশি পাচারে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও একটি ফিশিং বোট জব্দ করা হয়েছে।

২৭ মার্চ ২০২৬ তারিখ সকাল সাড়ে ৭টার দিকে প্রথম অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে অবস্থান নেয়।

এ সময় শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া থেকে আসা একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ভ্যানটির পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার থেকে ১৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাচারের দায়ে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের বাসিন্দা সাহাদাত হোসেন সাকিবকে (পিতা: মোঃ মান্নান) আটক করা হয়।

একই দিনের অন্য একটি অভিযানে রাত ২টার দিকে মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবার বড় চালান আসার খবরে রাডার নজরদারি ও টহল জোরদার করে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোট বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে সেটিকে ধাওয়া করে আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আরো পড়ুন...  সেনবাগে বর্ণাঢ্য আয়োজনে বৃত্তি ও সংবর্ধনা, শতাধিক শিক্ষার্থীর সম্মাননা

এ ঘটনায় টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোঃ ইয়াসিন এবং স্থানীয় হাজম পাড়ার বাসিন্দা মোঃ ইসমাইল, গিয়াস উদ্দিন ও জসিম উদ্দিনকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন এক বিবৃতিতে জানান, জব্দকৃত মাদকদ্রব্য, যানবাহন এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত ও সমুদ্রপথে মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০