মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তানোরে ৬১ কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোদাগাড়ী ও তানোর—এই দুই উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-১ আসনে মোট ১৫৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৮ জন, নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৬৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

তানোর উপজেলায় মোট ৬১টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে তানোর উপজেলা পরিষদ হলরুমে প্রিসাইডিং অফিসারদের মাঝে ব্যালট বক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, ফলাফল শিটসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং প্রতিটি কেন্দ্রের জন্য নির্ধারিত সামগ্রী যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়।

আরো পড়ুন...  জগন্নাথপুরে রমজানের শুভেচ্ছা জানালেন রাজু আহমদ

প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসাররা নিজ নিজ দায়িত্বে নির্বাচনী সামগ্রী গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা হন। নির্বাচনী সামগ্রী পরিবহন ও কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নাঈমা খান বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন চলাকালে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অন্যদিকে, গোদাগাড়ী উপজেলাতেও পৃথকভাবে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রশাসনের দাবি, নির্বাচন উপলক্ষে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে।

আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখন সকলের দৃষ্টি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য একটি ভোটগ্রহণ প্রক্রিয়ার দিকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০