মোঃ মালেকুজ্জামান (কাকা)
২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক জিয়া যশোরে ধানের শীষ প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন, ভোট দেওয়ার আহ্বান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সোমবার যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে দক্ষিণাঞ্চলের সাত জেলার ধানের শীষ প্রতীকের সংসদ সদস্যদের জনতার সামনে পরিচয় করিয়ে দেন। সমাবেশে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “একটি রাজনৈতিক দল ৫ আগস্টের পর থেকে মা-বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তাদের ঘরে বন্দি রাখতে চাচ্ছে। তারা সাধারণ মানুষের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। যারা মানুষকে এমন অসৎ প্রস্তাব দেয়, তারা কীভাবে সৎ লোকের শাসন কায়েম করবে?”

সমাবেশে তারেক রহমান আরও বলেন, “গতরাতেই ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। যে দল নারীদের নিয়ে এমন কথা বলে, তারা ক্ষমতায় গিয়ে দেশবাসীকে ভালো কিছু দিতে পারবে না। তারা এখন ‘অ্যাকাউন্ট হ্যাক’ হওয়া মতো মিথ্যার আশ্রয় নিচ্ছে।” তিনি নারীর ক্ষমতায়নের ওপর জোর দিয়ে বলেন, “বেগম খালেদা জিয়া দেশের নারীদের শিক্ষিত করার কাজ অবৈতনিকভাবে শুরু করেছিলেন। এবার বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি মা-বোনের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে।”

নেত্রী ও সাধারণ ভোটারদের সতর্ক করে তিনি বলেন, “বিগত নির্বাচনে ‘আমি-ডামি’ এবং ‘নিশিরাতের ভোট’ করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এবারও একটি দল ভোট প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। তাই জনগণকে সক্রিয় থেকে তাদের প্রতিহত করতে হবে।”

আরো পড়ুন...  ভেড়ামারায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ১৯

তারেক রহমান জানান, বিএনপি সরকার গঠন করলে যশোর অঞ্চলের খাল-বিল পুনঃখনন এবং জলাবদ্ধতা নিরসনে জিকে প্রকল্প পুনরায় চালু হবে। এছাড়া মসজিদের ইমাম-মুয়াজ্জিম ও অন্যান্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্রীয় সম্মানী প্রদান করা হবে। তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব ধর্মের মানুষকে একত্রিত করে দেশ গড়ে তোলা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জনসভা পরিচালনা করেন। বক্তব্য দেন তারেক রহমানের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী, অধ্যাপক নার্গিস বেগম, কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ।

জনসভায় সকাল থেকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল ও যশোর জেলা থেকে দলীয় প্রার্থীসহ নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। বেলা ১২টার আগেই মাঠ দর্শক ও সমর্থকদ্বারা পূর্ণ হয়ে যায়।

তারেক রহমান সাত জেলার ধানের শীষ প্রতীকধারী প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এ প্রার্থীরা হলেন:

-যশোর: মো. নুরুজ্জামান লিটন (যশোর-১), মোছাঃ সাবিরা সুলতানা (যশোর-২), অনিন্দ্য ইসলাম অমিত (যশোর-৩), মতিয়ার রহমান ফারাজী (যশোর-৪), রশীদ আহমাদ (যশোর-৫), মো. আবুল হোসেন আজাদ (যশোর-৬)

আরো পড়ুন...  চন্দনাইশে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দীঘির পুণ্য মেলায় মানুষের ঢল

-কুষ্টিয়া: রেজা আহাম্মেদ (কুষ্টিয়া-১), রাগীব রউফ চৌধুরী (কুষ্টিয়া-২), মো. জাকির হোসেন সরকার (কুষ্টিয়া-৩), সৈয়দ মেহেদী আহ্‌মেদ রুমী (কুষ্টিয়া-৪)

-চুয়াডাঙ্গা: মো. শরীফুজ্জামান (চুয়াডাঙ্গা-১), মাহমুদ হাসান খান (চুয়াডাঙ্গা-২)

-মেহেরপুর: মাসুদ অরুন (মেহেরপুর-১), মো. আমজাদ হোসেন (মেহেরপুর-২)

-মাগুরা: মো. মনোয়ার হোসেন (মাগুরা-১), নিতাই রায় চৌধুরী (মাগুরা-২)

-ঝিনাইদহ: মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), মো. আব্দুল মজিদ (ঝিনাইদহ-২), মোহাম্মদ মেহেদী হাসান (ঝিনাইদহ-৩), মো. রাশেদ খাঁন (ঝিনাইদহ-৪)

-নড়াইল: বিশ্বাস জাহাঙ্গীর আলম (নড়াইল-১), এ. জেড. এম. ফরিদুজ্জামান (নড়াইল-২)

জনসভা শেষে বিএনপি নেতা হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে যান। সমাবেশে নেতারা ভোটারদের ধানের শীষ মার্কায় ভোট দিতে আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০