তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
২৩ জুলাই ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিন কেজি গাঁজাসহ ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ অজিত পাত্র (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২২ জুলাই) রাতে সদর উপজেলার ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগানের সমাধি টিলা এলাকায় তার নিজ বসতঘরে অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে অজিত পাত্রের ঘরের ভেতর একটি বস্তায় রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করে। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অজিত পাত্র উদ্ধার হওয়া গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, পুলিশের সিডিএমএসে যাচাই করে দেখা গেছে, গ্রেপ্তার হওয়া অজিত পাত্রের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলা গোয়েন্দা শাখার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  বন্যার ক্ষতচিহ্ন মৌলভীবাজারে: ভেঙে গেছে ৯৫ কিলোমিটার সড়ক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ডের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গণভোটের রায় ও জুলাই আন্দোলন নিয়ে গড়িমসি করলে সরকারকে জনগণের জবাব দিতে হবে: এটিএম আজহার ইসলাম

সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে জামায়াতের লিফলেট বিতরণ

৩ টাকার টিকিটে ৫ টাকা আদায়ের অভিযোগ, পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে ক্ষোভ

খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিল মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে জানুন

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবসে পটিয়ায় বৃক্ষরোপণ ও এতিম শিশুদের খাবার বিতরণ

১০

চন্দনাইশে পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

১১

তিন কেজি গাঁজাসহ ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১২

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস

১৩

আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কমলগঞ্জের চাষিরা

১৪

ঘুষ দাবি ও মিথ্যা মামলার অভিযোগে বিরামপুরে ক্ষোভ, বৃক্ষপ্রেমী লুৎফরের বিচার চায় এলাকাবাসী

১৫

মাগুরার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আইবিডব্লিউএফ প্রতিনিধি দল

১৬

একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে ৩ জনের চোখে ফিরেছে আলো, বাকিদের অস্ত্রোপচারের প্রস্তুতি

১৭

কেলিশহর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় ইয়াসমিন আক্তার

১৮

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

১৯

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

২০