শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি-
২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তের কোপে কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার, ক্ষতিগ্রস্তের পাশে সোমনাথ দে

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের প্রায় দুই বিঘা জমির এক হাজার ফলন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

ঘটনার প্রতিবাদ ও সহমর্মিতা জানাতে শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনের বিএনপির প্রার্থী সোমনাথ দে। তিনি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামের কৃষক নেছার উদ্দিন শেখের সবরি কলার বাগানে বৃহস্পতিবার গভীর রাতে এ ভাঙচুরের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এক হাজার ফলন্ত গাছ কেটে ফেলে ব্যাপক ক্ষতিসাধন করে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান জানান, ঘটনাটি শোনার পর অতিরিক্ত পুলিশ সুপারসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান বিএনপির নেতারা। এ সময় জেলা বিএনপি নেতা আব্দুল মজিদ জব্বার, রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, বিএনপি নেতা রফিক মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ক্ষতিগ্রস্ত কৃষক নেছার উদ্দিন শেখ ও তার স্ত্রী রেক্সোনা বেগম জানান, ঋণ নিয়ে তারা কলার বাগান করেছিলেন এবং ভালো ফলনের আশায় ছিলেন। কিন্তু শত্রুতাবশত দুর্বৃত্তরা তাদের সর্বনাশ করে দিয়েছে। এখন কীভাবে ঋণের টাকা পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০