উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-
২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলে বেড়েছে বোরো ধানের আবাদ

নড়াইলে বেড়েছে বোরো ধানের আবাদ
নড়াইলে বেড়েছে বোরো ধানের আবাদ | ছবি : দৈনিক ইতিহাস

নড়াইলে বোরো ধান রোপণের ধুম পড়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বীজতলা, সার ও সেচ—সবকিছুই এখন পর্যাপ্ত থাকায় নির্বিঘ্নে চলছে বোরো ধান রোপণের কাজ।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, বিগত তিন বছরের রেকর্ড ভেঙে এবার নড়াইল জেলায় বেশি জমিতে বোরো ধানের আবাদ হচ্ছে। চলতি ২০২৫–২৬ বোরো মওসুমে জেলায় ৫০ হাজার ২৯৭ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৪–২৫ মওসুমে ৫০ হাজার ২৮০ হেক্টর এবং ২০২৩–২৪ মওসুমে ৫০ হাজার ২৩০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। অর্থাৎ গত তিন বছরের ব্যবধানে জেলায় ৬৭ হেক্টর জমিতে বোরো আবাদ বেড়েছে।

কৃষকেরা জানান, মওসুমের শুরুতে শীত ও ঘন কুয়াশার কারণে ধান রোপণে কিছুটা বিলম্ব হয়েছিল। তবে প্রায় ২০ দিন ধরে রৌদ্রজ্জ্বল ও অনুকূল আবহাওয়া বিরাজ করায় এখন পুরোদমে বোরো ধান রোপণ করছেন তারা।

সদর উপজেলার চৌগাছা গ্রামের কৃষক ইব্রাহিম শেখ বলেন, “আমি ১৮০ শতক জমিতে বোরো ধান রোপণ করছি। আপাতত ধানের চারার কোনো সংকট নেই।”

আরো পড়ুন...  বাগেরহাট মাথাভাঙ্গা বাসস্ট্যান্ডে খাজনামুক্ত পানেরহাটের উদ্বোধন

একই গ্রামের আতাউর রহমান জানান, তিনি তিন একর জমিতে বোরো ধান লাগিয়েছেন। তিনি বলেন, “শীতের শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন পরিবেশ খুব ভালো। সার, কীটনাশক ও সেচের কোনো সমস্যা নেই।”

৭৫ বছর বয়সী কৃষক বাদশা শেখ বলেন, জমি চাষ করে মই দিয়ে সমতল করে ধান লাগানোর কাজ চলছে। কৃষক মোহাম্মদ মোরাদ জানান, “আগে গরু দিয়ে জমি চাষ হতো, এখন পাওয়ার ট্রিলার ব্যবহার করা হচ্ছে। এতে সময় কম লাগে, খরচও তুলনামূলক কম।”

সদর উপজেলার আরেক কৃষক সাগর শেখ বলেন, তিনি ১৩৫ শতক জমিতে রডমিনিকেট জাতের ধান রোপণ করছেন।
“এই জাতের ফলন ভালো, বাজারদরও ভালো পাওয়া যায়। ভাত খেতে সুস্বাদু, খড়ও মানসম্মত হয়,”—যোগ করেন তিনি।

বিভিন্ন এলাকার কৃষকেরা আরও জানান, বোরো মওসুমের শুরুতে সার, কীটনাশক ও বিদ্যুৎচালিত সেচ ব্যবস্থায় তেমন কোনো সংকট নেই। মওসুমের শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতর, নড়াইলের উপ-পরিচালক বলেন, “এ বছর জেলায় ২ হাজার ৬৩৫ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে, যার মধ্যে প্রায় ৬০ শতাংশ আদর্শ বীজতলা। বীজতলার কোনো সংকট নেই। সার্বিকভাবে বোরো আবাদ সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে।”

আরো পড়ুন...  বিকাশ-নগদে অনলাইন প্রতারণা: “XMG ইমেজিং” ঘিরে বিস্ফোরক অভিযোগ

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০