উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল:
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে বোমাসদৃশ বস্তু উদ্ধার, সড়কে প্রাণ গেল চালকের

নড়াইলে পৃথক দুই ঘটনায় বোমাসদৃশ বস্তু উদ্ধার এবং সড়ক দুর্ঘটনায় এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কালিয়া পৌরসভা এলাকায় সন্দেহজনক একটি ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। একইদিন ইফতারের আগমুহূর্তে নড়াইল-মাগুরা মহাসড়কে দুর্ঘটনায় মো. ইমন মোল্যা (১৮) নামে এক তরুণ নসিমন চালক নিহত হন। দুই ঘটনাকে কেন্দ্র করে জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত প্রায় ১১টার দিকে কালিয়া পৌরসভার ছোট কালিয়া এলাকায় সালেহা বেগমের বাড়ির পাশের একটি গাছের গোড়ায় সাদা রঙের একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে রাখেন। ব্যাগটি তল্লাশি করে এর ভেতরে বোমাসদৃশ একটি বস্তু পাওয়া যায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যাগের ভেতরে থাকা বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কিনা—এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। কালিয়া থানা পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হচ্ছে। কে বা কারা ব্যাগটি সেখানে রেখে গেছে এবং এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন...  সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অপরদিকে, একইদিন সন্ধ্যার আগে নড়াইল সদর উপজেলার নড়াইল-মাগুরা মহাসড়কর হাড়িগড়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. ইমন মোল্যা নামে এক নসিমন চালক নিহত হন। নিহত ইমন সদর উপজেলার হবখালী ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের মো. আমিনুর মোল্যার ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, ইমন বাড়ির পাশের বিলে ধানক্ষেতে সেচের কাজ শেষে ইফতার করার জন্য নিজ নসিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হাড়িগড়া বাসস্ট্যান্ডের মোড়ে ঘোরার সময় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানা পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একই দিনে দুটি পৃথক ঘটনায় নড়াইলবাসীর মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন উভয় ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০