উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-
১০ মার্চ ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলে সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্তে পক্ষপাতিত্বের অভিযোগ

নড়াইলের সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমার সেনের বিরুদ্ধে এক তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা দীপিকা বিশ্বাসের বিরুদ্ধে অবৈধভাবে পাসপোর্ট ও ভিসা নিয়ে বিনা অনুমতিতে বিদেশ গমনের তথ্য থাকা সত্ত্বেও তাঁর তদন্ত প্রতিবেদনে ‘সত্যতা মেলেনি’ বলে মন্তব্য করার অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা দীপিকা বিশ্বাস সরকারি চাকরিজীবী হয়েও পাসপোর্টে পেশার তথ্য গোপন করে ‘গৃহিণী’ উল্লেখ করে অবৈধভাবে পাসপোর্ট তৈরি করেন এবং কর্তৃপক্ষের বিনা অনুমতিতে দীর্ঘদিন ভারতে যাতায়াত করেছেন।

পাসপোর্টের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, দীপিকা বিশ্বাস ‘বি এল ০৪৬১৯##’ নম্বরের পাসপোর্ট ব্যবহার করে ২০১৭ সালের ১২-১৫ ডিসেম্বর, ২০১৮ সালের ২৪ মে-৭ জুন, ১৬-২৪ অক্টোবর, ২০১৯ সালের ১০ মে-১২ জুন ও ২০-৩০ ডিসেম্বর ভারতে যাতায়াত করেন। পরে ওই পাসপোর্টের মেয়াদ শেষ হলে ২০২১ সালে তিনি ‘এ ০১০৯৫৭##’ নম্বরের নতুন পাসপোর্ট গ্রহণ করেন এবং ২০২২ সালের ২৩ এপ্রিল-১০ মে, ২৩-৩১ ডিসেম্বর ও ২০২৩ সালের ২১ জুন-৮ জুলাই পর্যন্ত ভারতে যাতায়াত করেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলে তিনি নতুন পাসপোর্ট গ্রহণ করেন বলে জানা গেছে।

আরো পড়ুন...  মঠবাড়িয়ার ‘চিকিৎসার হাট’: সাইনবোর্ডে স্বপ্ন, ভেতরে ভয়ংকর বাস্তবতা

ইতিপূর্বে এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিগত ২৪ সালের ১০ জানুয়ারি সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমার সেন তদন্ত করে ৪ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে অবৈধভাবে পাসপোর্ট ও ভিসা নিয়ে বিনা অনুমতিতে বিদেশ গমনের তথ্য থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে ‘সত্যতা মেলেনি’ মর্মে মন্তব্য করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, “সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমার সেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে দোষী ব্যক্তিকে নির্দোষ ও নির্দোষ ব্যক্তিকে দোষী করার অসংখ্য নজির রয়েছে। এই কর্মকর্তার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে নড়াইল জেলা প্রাথমিক শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।”

এ বিষয়ে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমার সেনের কাছে তদন্তে পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি তার ছুটির বিষয়ে তদন্ত করেছি। পেশা গৃহিণী দিয়ে অবৈধভাবে পাসপোর্ট গ্রহণের তদন্ত করা হয়নি। প্রয়োজনে আবার তদন্ত করা হবে।”

এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের নজর এনেছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সুধীজন ও শিক্ষক মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০