নোয়াখালী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নদীর ঘাটে লুকানো ১৫ ব্যারেল তেল উদ্ধার

জব্দ ১৫ ব্যারেল তেল। ছবি : সংগৃহীত
জব্দ ১৫ ব্যারেল তেল। ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নদীর ঘাটে গোপনে মজুত রাখা বিপুল পরিমাণ অবৈধ ডিজেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।

এর আগে শুক্রবার রাত ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়ন এর কালামচর মুক্তারিয়া এলাকার একটি ঘাটে অভিযান চালানো হয়। অভিযানে ১৫টি ব্যারেলে সংরক্ষিত প্রায় ২৭০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মোহাম্মদ মহিউদ্দিন (৪৫), তিনি একই ইউনিয়নের আজিমনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল ও হাতিয়া থানা পুলিশের যৌথ অভিযানে ‘মা-বাবার দোয়া বরফ কল’ সংলগ্ন এলাকা থেকে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে এসব ডিজেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির পরিকল্পনা ছিল।

ওসি কবির হোসেন জানান, জব্দকৃত তেল জাহাজমারা তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  চৌদ্দগ্রামে নির্বাচনী সহিংসতা নয়, শান্তিই হোক শেষ কথা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

শ্যামনগরের গাবুরায় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও উদ্ধার সরঞ্জাম বিতরণ

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তে পুলিশের অভিযান, স্বস্তি ফিরল শহরে

কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চাকরি দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

পটিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি নুর হোসেন ও সম্পাদক সেলিম চৌধুরী

জার্মানির প্রতি ভালোবাসায় ৭.৫ কিলোমিটার পতাকা, মাগুরায় আমজাদের অনন্য প্রদর্শনী

টাঙ্গন নদীতে এক হেক্টর এলাকাজুড়ে ‘মৎস্য অভয়াশ্রম’ ঘোষণা

১০

পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

১১

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১২

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

১৩

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৫

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৬

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

১৭

ঝালকাঠির কাঠালিয়ায় মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

১৮

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সাকিন

১৯

নড়াইলে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

২০