ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে মা মেডিকেল হলকে ১২ হাজার টাকা, বিশ্বাস মেডিকেল হলকে ১ হাজার টাকা এবং শাহ আলম স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় লাইভ বেকারিকে ৩ হাজার টাকা এবং রাকিব স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান শেষে ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ, নিরাপদ পণ্য বিক্রি নিশ্চিত করা এবং বাজারে আইন মেনে ব্যবসা পরিচালনায় ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭২৩৯৬৩৬৭৫
মন্তব্য করুন