প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
২৬ এপ্রিল ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটকীয় ফাইনালে কানকিরহাটের জয়, তুলাপুকুরিয়ায় ফুটবল উৎসবে উত্তাপ

নোয়াখালীর সেনবাগ উপজেলার তুলাপুকুরিয়া এলাকায় এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত ফুটবল উৎসবের মধ্য দিয়ে শেষ হয়েছে দক্ষিণ মানিকপুর তুলাপুকুরিয়া স্পোর্টিং ক্লাব সিজন-২ মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টায় তুলাপুকুরিয়া দোকানঘর সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ঘিরে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।

রুদ্ধশ্বাস ফাইনালে কানকিরহাট নুরজাহান ক্লাব ৩-২ গোলের ব্যবধানে বাতাকান্দি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচজুড়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠজুড়ে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে কানকিরহাট দলের খেলোয়াড় ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শকের সমাগম ঘটে। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে, যা পুরো আয়োজনকে এক উৎসবের আবহে পরিণত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ, ব্যবস্থাপনা পরিচালক, টপ স্টার গ্রুপ এবং যুগ্ম আহ্বায়ক, সেনবাগ উপজেলা বিএনপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন বাবলু, যুগ্ম আহ্বায়ক, সেনবাগ উপজেলা বিএনপি ও সদস্য, নোয়াখালী জেলা বিএনপি।

আরো পড়ুন...  নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম জহির, নুর নবী বাচ্চু, হেদায়েত হোসেন ভূঁইয়া, চান্দন হোসেন রাজু ও মামুনুর রশিদ পাটোয়ারীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল জাব্বার মাহাদী এবং সভাপতিত্ব করেন আবু ইউছুফ মজুমদার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফেজ খোরশেদ আলম।

খেলা শেষে বিজয়ী কানকিরহাট নুরজাহান ক্লাব ও রানার্সআপ বাতাকান্দি ক্লাবের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০