আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারীদের নিয়ে কটুক্তির অভিযোগে বেলকুচিতে কর্মজীবী নারীদের ঝাড়ু মিছিল

নারীদের নিয়ে কটুক্তির অভিযোগে বেলকুচিতে কর্মজীবী নারীদের ঝাড়ু মিছিল | ছবি : দৈনিক ইতিহাস
নারীদের নিয়ে কটুক্তির অভিযোগে বেলকুচিতে কর্মজীবী নারীদের ঝাড়ু মিছিল | ছবি : দৈনিক ইতিহাস

নারীদের প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ব্যতিক্রমধর্মী ঝাড়ু মিছিল করেছে কর্মজীবী সচেতন নারী সমাজের সদস্যরা। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় বেলকুচি আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী নারীরা অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বক্তব্যে নারীদের সম্পর্কে অবমাননাকর ও অশালীন মন্তব্য করেছেন, যা নারী সমাজের মর্যাদায় আঘাত হেনেছে। এর প্রতিবাদ জানাতেই তারা এ প্রতীকী কর্মসূচি পালন করেন।

নারীদের নিয়ে কটুক্তির অভিযোগে বেলকুচিতে কর্মজীবী নারীদের ঝাড়ু মিছিল | ছবি : দৈনিক ইতিহাস

ঝাড়ু হাতে নিয়ে মিছিলে অংশ নেওয়া নারীরা জানান, এটি কোনো সহিংস কর্মসূচি নয়; বরং নারীদের সম্মান, আত্মমর্যাদা ও প্রতিবাদের প্রতীক হিসেবে ঝাড়ু বহন করা হয়েছে। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে অভিযুক্ত বক্তব্যের নিন্দা জানান এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি করেন।

সমাবেশে বক্তারা বলেন, নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য সমাজে নেতিবাচক বার্তা দেয় এবং নারী-পুরুষের মধ্যে বৈষম্য ও বিদ্বেষ উসকে দেয়। তারা বলেন, রাজনৈতিক বা ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নারীর সম্মান রক্ষা করা সবার দায়িত্ব।

আরো পড়ুন...  নারী হেনস্তার প্রতিবাদে মোংলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

বক্তারা আরও বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারীদের অসম্মান করলে একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তাই এ ধরনের বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করার দাবি জানান তারা।

কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারীর অধিকার, সম্মান ও সামাজিক মর্যাদা রক্ষায় ভবিষ্যতেও তারা শান্তিপূর্ণ প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০