নিজস্ব প্রতিনিধিঃ
১৩ জুন ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারীর প্রতি সহিংসতা নিরসনে শরনখোলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় “নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) বিকাল ৪টায় বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবের সভাকক্ষে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) শরণখোলার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভাটি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায়, এফসিডিও’র আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সম্পাদক এবং ওয়েভের সমন্বয়কারী আসমা বেগম। সভা সঞ্চালনা করেন নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর সদস্য অর্চনা রানী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি এবং পিএফজি সদস্য শেখ মোহাম্মদ আলী। এছাড়াও সভায় ওয়াইপিএজি সদস্য, নারী উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “নারীর প্রতি সহিংসতা শুধু একটি ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়; এটি সমাজের সামগ্রিক অগ্রগতি ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় অন্তরায়। সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় নেতৃত্বকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

আরো পড়ুন...  জগন্নাথপুরে এলপি গ্যাস সংকট চরমে

তারা আরও বলেন, “নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে।”

বক্তারা উল্লেখ করেন, “একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও মানবিক সমাজ গঠনে নারী-পুরুষ নির্বিশেষে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নীরবতা নয়, সচেতনতা, সহমর্মিতা ও সম্মিলিত সামাজিক প্রতিরোধই হতে পারে সহিংসতা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।”

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

সভায় সভাপতি নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরে বলেন, নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে সম্মিলিতভাবে কাজ করাই এ প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য।

আলোচনা সভাটি অংশগ্রহণকারীদের মধ্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগে একটি সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনের প্রত্যয়কে আরও সুদৃঢ় করে।

আরো পড়ুন...  গলাচিপায় ব্যবসায়ীদের সঙ্গে ইফতিয়ার রহমান কবিরের সৌজন্য সাক্ষাৎ

সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীর প্রতি সহিংসতা নিরসনে শরনখোলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন 

পটিয়ায় নিহত পঙ্কজ শীলের পরিবারের পাশে এমপি এনাম

কেষ্টমনিপাড়ায় বিজিবির নতুন ক্যাম্প স্থাপন

রেললাইন পারাপারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সমতা পার্টির রোড মার্চ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মাগুরায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির

মহিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

মাগুরা প্রেসক্লাবে নবাগত ডিসির মতবিনিময়

১১

মোরেলগঞ্জে ১০ লাখ নকল ডারবি সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার

১২

জগন্নাথপুরে মাসআলা নিয়ে সংঘর্ষ, আহত ৭০

১৩

ভোলায় এক বছরে পানিতে ডুবে ১৬৪ শিশুর মৃত্যু

১৪

চাঁপাইনবাবগঞ্জে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

শ্রীপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

১৬

মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ

১৮

স্কুল মাঠে খেলাকে কেন্দ্র করে শিশুদের মারধরের অভিযোগ

১৯

বিশ্বনাথে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

২০