নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
৫ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু: পল্লী বিদ্যুতের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাদের পিলারের রড বিদ্যুতায়িত হয়ে অনিক মিয়া (২০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলা সদরের ফুলপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার ও এলাকাবাসী এই মৃত্যুর জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের চরম অবহেলা ও গাফিলতিকে দায়ী করেছেন।

নিহত অনিক মিয়া নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের প্রবাসী আবদাল মিয়ার ছেলে এবং স্থানীয় শিক্ষক ফিরোজ মাস্টারের ভাতিজা। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে অনিক তাদের বাড়ির ছাদে উঠেছিল।

এ সময় ছাদের কলামের একটি লোহার রড আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। অনিক ওই রডটি স্পর্শ করা মাত্রই গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবি, বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ঝুলে ছাদের লোহার রডের সঙ্গে লেগে ছিল। এতে পুরো রডটি বিদ্যুৎবাহী হয়ে পড়ে এবং এই মরণফাঁদেই প্রাণ হারায় অনিক।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, ঝুঁকিপূর্ণ এই বিদ্যুতের লাইনের বিষয়ে ইতিপূর্বে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে নাসিরনগর পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়েছিল। কিন্তু বারবার অভিযোগ করা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

আরো পড়ুন...  ঝালকাঠিতে হক্কোননূরী বৃত্তি প্রদান

অনিকের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাকপ্রতিবন্ধী এই সন্তানের মৃত্যুতে মা-বাবা ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ অপসারণের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, কর্তৃপক্ষের সঠিক সময়ে পদক্ষেপ নিলে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়ানো সম্ভব ছিল।

সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শোকাতুর গ্রামবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০