মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৫ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি বন্ধের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধে কঠোর নির্দেশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত ও স্বচ্ছ পাসপোর্ট সেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পাসপোর্ট সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথাও শোনেন।

পরিদর্শন শেষে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবা। দেশের নাগরিকদের বিদেশ ভ্রমণ, কর্মসংস্থান, চিকিৎসা কিংবা শিক্ষা গ্রহণের জন্য পাসপোর্ট অত্যন্ত প্রয়োজনীয় একটি নথি। তাই পাসপোর্ট অফিসে সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, পাসপোর্ট সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের ঘুষ, দুর্নীতি, অনিয়ম বা দালালচক্রের তৎপরতা বরদাশত করা হবে না। কেউ যদি এসব কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জ-৩: ধানের শীষের পক্ষে বিএনপির প্রচারণা মিছিল

এমপি বুলবুল আরও বলেন, সাধারণ মানুষ সরকারি দপ্তরে সেবা নিতে এসে যেন অযথা সময় নষ্ট না করেন। তাদের দ্রুত, সহজ ও স্বচ্ছ সেবা দেওয়াই সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। পাসপোর্ট অফিসে সেবার মান উন্নত করতে এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেল এবং ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এমপি নূরুল ইসলাম বুলবুলের এ ধরনের সরেজমিন পরিদর্শন ও নির্দেশনার ফলে পাসপোর্ট অফিসে দীর্ঘদিনের নানা অনিয়ম ও হয়রানি কমে আসবে। একই সঙ্গে সাধারণ মানুষ আরও দ্রুত ও সহজভাবে পাসপোর্ট সেবা পেতে পারবেন বলে তারা মনে করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০