আবু রায়হান, স্টাফ রিপোর্টার
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে বনদস্যুদের হামলায় ২০ জেলে অপহৃত

সুন্দরবনে জেলে নৌকা | ছবি : সংগৃহীত
সুন্দরবনে জেলে নৌকা | ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন এলাকায় পৃথক দুটি স্থানে দুর্বৃত্তদের হামলায় ২০ জেলেকে অপহরণ করেছে। নারিকেলবাড়ীয়া ও আমবাড়ীয়ার খাড়ি এলাকায় মাছ ধরার সময় তাদের ট্রলার থেকে তুলে নেওয়া হয়েছে।

পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে অজ্ঞাত পরিচয় বনদস্যুদের একটি দল দুবলার নারিকেলবাড়ীয়া চর সংলগ্ন জেলে বহরে হানা দেয়। ওই ঘটনায় ৮ জন জেলেকে তাদের ট্রলারে তুলে নেওয়া হয়। অপহৃতরা খুলনার পাইকগাছা এলাকার বাসিন্দা।

একই সময়ে দুবলারচর সংলগ্ন আমবাড়ীয়ার খাড়িতে আরও একটি বহরে হামলা চালিয়ে ১২ জেলেকে অপহরণ করা হয়। এ ঘটনার সঙ্গে সুমন-জাহাঙ্গীর নামে পরিচিত বনদস্যু বাহিনী যুক্ত ছিল বলে স্থানীয় ফিসারমেন গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ জানিয়েছেন। অপহৃতদের বাড়ি পাইকগাছা, কয়রা ও আশাশুনি এলাকায়।

ফিসারমেন গ্রুপের সভাপতি বলেন, চারটি বনদস্যু গ্রুপ সুন্দরবন ও সমুদ্র এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, যার ফলে জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দস্যুদের কার্যকরভাবে দমন না করলে অনেক জেলে পেশা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন।

আরো পড়ুন...  সুন্দরবন রক্ষায় কঠোর শাস্তির দাবি

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসসি এফ) মো. শরীফুল ইসলাম ২০ জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, “জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বনরক্ষীদের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০