মো: রোমন হায়দার ব্রাহ্মণবাড়ি়য়া প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বটতলী কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নে অবস্থিত বটতলী আদর্শ কিন্ডারগার্টেনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসির প্রাক্তন উপব্যবস্থাপক মো. আবদুর রহিম। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাউছার আহমেদ ও মো. ডালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী রায়পুরা এলএসডির খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার জামাল উদ্দিন, হায়দরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক, বাঞ্ছারামপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. আবুল হাসেম, হায়দরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন মিয়া, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন এবং স্থানীয় সাংবাদিক আলমগীর হোসেন ও মো. রোমন হায়দারসহ আরও অনেকে।

সকালে জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শুরু হয় বহুল প্রতীক্ষিত ক্রীড়া প্রতিযোগিতা। দৌড়, লং জাম্প, বল নিক্ষেপ, মোরগ লড়াই, বালিশ খেলা ও মিউজিক্যাল চেয়ারসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ছোট ছোট শিক্ষার্থীদের প্রাণচঞ্চল উপস্থিতি, প্রতিযোগিতামূলক মনোভাব ও হাসি-আনন্দে মুখর পরিবেশ উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে। প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক এবং অভিভাবকরাও সন্তানদের উৎসাহ দিতে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আরো পড়ুন...  নড়াইলে এক আসনে বিএনপি, অন্যটিতে জামায়াত জয়

দুপুরের পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা লীয়ও এককভাবে গান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং অভিনয় পরিবেশন করে দর্শকদের হৃদয় জয় করে নেয়। তাদের পরিবেশনায় ফুটে ওঠে দেশপ্রেম, নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের বার্তা। শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ পর্বটি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পাঠ্য শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। তারা ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করেন।

সার্বিকভাবে অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল, প্রাণবন্ত ও আনন্দঘন। শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন উপস্থিত সবার মনে এক অনন্য স্মৃতি হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০