ইতিহাস ডেস্ক
১১ জুন ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বদরগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষার্থী গ্রেপ্তার

রংপুরের বদরগঞ্জে এক মাদ্রাসা শিক্ষার্থী শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদ্রাসার আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে বুধবার (১০ জুন) দিবাগত রাতে বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের কালজানি গ্রামে।

গ্রেপ্তারকৃত আব্দুর রহমান মুকুল (১৮) গঙ্গাচড়া উপজেলার পূর্ব মহিপুর বিজয়বাদ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। নির্যাতিত শিশু (৮) এবং অভিযুক্ত মুকুল একই মাদ্রাসার শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কালজানি গ্রামে স্থানীয় লোকজন অভিযুক্ত মুকুলকে আটক করে রাখে বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং পরে থানায় নিয়ে আসে।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, গ্রেপ্তারকৃত মুকুলকে জেল হাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি নির্যাতিত শিশুটির স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল) সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
আরো পড়ুন...  শিক্ষা উন্নয়নে ৩ বিজিবির মানবিক উদ্যোগ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন টেবিলে রোগী রেখে চলে গেলেন চিকিৎসক, অতঃপর…

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

সেনবাগে হত্যা মামলার আসামিসহ আটক ৮, উদ্ধার ৬৮ পিছ ইয়াবা

পুলিশ–উপজেলা মুখোমুখি ফুটবল ম্যাচে ১–০ গোলে জয়

২ কেজি গাঁজাসহ ৫ম শ্রেণির শিক্ষার্থী ও সৎ ভাই গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে চৌগাছায় যুবলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

জেসমিন প্রকল্পের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চ মাতাবেন শাকিরা–কেটি পেরিসহ তারকারা

ভাণ্ডারিয়ায় খাল থেকে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তিতে ৪০ হাজার পরিবার

১০

পঞ্চগড়ে ক্লিনিকে প্রসূতি ও ২ নবজাতকের মৃত্যু, সিলগালা ওটি

১১

বদরগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষার্থী গ্রেপ্তার

১২

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তের হামলা

১৩

মাগুরায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী বার্তা

১৪

হিলিতে পেঁয়াজের দাম কমে ৩৫ টাকা, স্বস্তি ক্রেতাদের

১৫

মৎস্য বন্দর এলাকায় অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১

১৬

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, চোরাই মোবাইলসহ আটক ১

১৭

কলকলিয়ায় বিএনপির সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক

১৮

মোরেলগঞ্জে মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে মামলা দায়ের

১৯

মোরেলগঞ্জে ৪ কিলোমিটারের মধ্যে একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট

২০