মোঃ রোমন হায়দার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে নারী নেতৃত্বে ‘অগ্নি কন্যা’ ময়না আক্তার

বাঞ্ছারামপুরে নারী নেতৃত্বে ‘অগ্নি কন্যা’ ময়না আক্তার
বাঞ্ছারামপুরে নারী নেতৃত্বে ‘অগ্নি কন্যা’ ময়না আক্তার | ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গণসংহতি আন্দোলনের রাজনীতিতে নারী নেতৃত্বের ক্ষেত্রে যে নামটি এখন সবচেয়ে বেশি আলোচিত, তা হলো ময়না আক্তার। স্থানীয়ভাবে তিনি পরিচিত ‘অগ্নি কন্যা’ নামে। সাহসী উচ্চারণ, মাঠের রাজনীতিতে নিরবচ্ছিন্ন উপস্থিতি এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কারণে অল্প সময়েই তিনি উঠে এসেছেন উপজেলার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে নির্বাচনী প্রস্তুতি শুরু করার পর থেকেই তার আস্থাভাজন হিসেবে মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন ময়না আক্তার। ভেলানগর ইউনিয়নের ছলিমাবাদ গ্রামের এই নারী নেত্রী শুরু থেকেই মানুষের ঘরে ঘরে গিয়ে জোনায়েদ সাকির রাজনীতি, দর্শন ও আন্দোলনের বার্তা পৌঁছে দিচ্ছেন। রাজনৈতিক সচেতনতা তৈরিতে তার এই ভূমিকা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

উঠান বৈঠক, পথসভা, গ্রামসভা থেকে শুরু করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। প্রচারণার প্রতিটি পর্যায়ে তার সাবলীল বক্তব্য ও সংগঠকসুলভ আচরণ সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজের এলাকা ছলিমাবাদ থেকে শুরু করে ধীরে ধীরে পুরো বাঞ্ছারামপুর উপজেলায় ছড়িয়ে পড়েছে তার সাংগঠনিক কার্যক্রম।

আরো পড়ুন...   উগ্রদক্ষিণপন্থা নিয়ে সতর্ক করলেন জোনায়েদ সাকি

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ময়না আক্তারের উত্থান বাঞ্ছারামপুরের রাজনীতিতে নারী অংশগ্রহণকে নতুন মাত্রা দিয়েছে। যেখানে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ অনেক ক্ষেত্রে সীমিত, সেখানে তিনি নির্ভীকভাবে মাঠে নেমে নেতৃত্ব দিচ্ছেন। তার সক্রিয়তায় গণসংহতি আন্দোলনের প্রতি আগ্রহ বাড়ছে নারী ভোটারদের মধ্যেও।

জোনায়েদ সাকির প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় উপস্থিতির মাধ্যমে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের নজর কাড়তে সক্ষম হয়েছেন। দলের ভেতরেও একজন পরিশ্রমী ও নিবেদিত সংগঠক হিসেবে তার অবস্থান ক্রমেই শক্ত হচ্ছে। বর্তমানে বাঞ্ছারামপুর উপজেলায় গণসংহতি আন্দোলনের নারী নেতৃত্বের শীর্ষ পর্যায়ে রয়েছেন ময়না আক্তার—এমনটাই বলছেন দলীয় সূত্র।

তবে নিজেকে কখনোই বড় নেতা হিসেবে উপস্থাপন করতে চান না তিনি। ময়না আক্তারের ভাষায়, “আমি কোনো নেতা নই, আমি জোনায়েদ সাকির একজন কর্মী। খেটে খাওয়া মানুষের অধিকার, ন্যায়বিচার আর শোষণমুক্ত সমাজের স্বপ্নই আমাকে রাজনীতিতে এনেছে।”

তার এই বিনয়ী মনোভাব ও মাঠের কাজের প্রতি নিষ্ঠা তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে। আজ বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে তিনি শুধু একজন রাজনৈতিক কর্মী নন—মানুষ তাকে চিনে ‘অগ্নি কন্যা ময়না আক্তার’ নামেই। সাহস, সংগ্রাম আর প্রত্যয়ের প্রতীক হয়ে উঠেছেন তিনি।

আরো পড়ুন...  রুমিন ফারহানা: এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী দিনে বাঞ্ছারামপুরের রাজনীতিতে নারী নেতৃত্বের ক্ষেত্রে ময়না আক্তার একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০