মোংলা প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা ফারুকুল ইসলামের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে মোংলায় মানববন্ধন

বাগেরহাটের মোংলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে সুন্দরবন ইউনিয়নের জিউধরা বাজার চত্বরে স্থানীয় সর্বসাধারণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সুন্দরবন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন শেখ, নাজমুল মোল্লা, মুছা আকন, রেজাউল শেখ এবং মোংলা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, বিএনপি নেতা মৃধা ফারুকুল ইসলামকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করেছে। তারা দাবি করেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং রাজনৈতিক হয়রানি বন্ধের দাবি জানান। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরো পড়ুন...  ‘নেতার আগে জনতা’ এমন দেশ গড়তে চায় বিএনপি: ডা. জুবাইদা রহমান

এ সময় মৃধা ফারুকুল ইসলাম বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি মহল তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, মামলা প্রত্যাহার ও হয়রানির অবসান না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১০

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১১

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৩

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৪

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৫

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৬

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৭

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৮

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৯

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

২০