শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:
৩০ মার্চ ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্ব পানি দিবস উপলক্ষে মোরেলগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব পানি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুওর (ডরপ)-এর সহযোগিতায় সোমবার (৩০ মার্চ) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“পানির প্রবাহ যেখানে, সাম্যের হাসি সেখানে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে পানি ব্যবস্থাপনা, নিরাপদ পানি, স্যানিটেশন ও নারীদের অংশগ্রহণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি খলিলুর রহমান, মো. তরিকুল ইসলাম এবং সাংবাদিক শেফালী আক্তার রাখি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীও অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় মা সংসদ, গ্রাম স্বাস্থ্যদল, বাজেট ক্লাবের সদস্য এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পৃথিবীর প্রায় তিন-চতুর্থাংশই পানি হলেও মানুষের ব্যবহারের উপযোগী মিঠা পানির পরিমাণ অত্যন্ত সীমিত। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে নিরাপদ ও মিঠা পানির সংকট দিন দিন বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এই সংকট আরও তীব্র হয়ে উঠছে।

আরো পড়ুন...  রাজশাহীতে ২১ ককটেল উদ্ধার

আলোচনায় বক্তারা আরও বলেন, কৃষি ও শিল্প খাতে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ভূগর্ভস্থ পানির অপচয় রোধ, টেকসই পানি ব্যবস্থাপনা এবং পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন জরুরি।

বক্তারা উল্লেখ করেন, নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নারী ও শিশুরা। এর ফলে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকা হুমকির মুখে পড়ে। তাই পানি নীতি নির্ধারণ, পরিকল্পনা ও নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

তারা বলেন, পানি সমস্যা শুধু একটি সম্পদ সংকট নয়, এটি সামাজিক ও লিঙ্গ বৈষম্যেরও একটি বড় কারণ। নিরাপদ পানি নিশ্চিত করতে হলে সরকার, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডরপের উপজেলা কো-অর্ডিনেটর মো. সওকাত চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডরপের সিডিও বোরহান উদ্দিন, রাজিয়া সুলতানা ও জামাল উদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০