নিজস্ব প্রতিবেদক,
২৪ এপ্রিল ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বসাহিত্য কেন্দ্রের অনুদান ব্যবহারে তদন্তের দাবি ড. আসিফ মিজানের

ঢাকা: বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রাপ্ত সরকারি ও বেসরকারি অনুদানের অর্থের উৎস ও ব্যবহার নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান। এক বিবৃতিতে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম ও অনুদান ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদারের আহ্বান জানান।

বিবৃতিতে ড. আসিফ মিজান বলেন, আলোকিত মানুষ গড়ার লক্ষ্য নিয়ে পরিচালিত কার্যক্রম বাস্তবে একটি নির্দিষ্ট এলিট শ্রেণির মধ্যে সীমাবদ্ধ কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন। জনকল্যাণ ও শিক্ষার প্রসারের নামে প্রাপ্ত বিপুল পরিমাণ অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা, সেটিও যাচাই করা রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের প্রবাসী শ্রমিকদের নিয়ে অতীতের একটি মন্তব্যেরও সমালোচনা করেন। ওই মন্তব্যে শ্রমিকদের আচরণ নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছিল বলে দাবি করে ড. মিজান বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা শ্রমজীবী মানুষের প্রতি এ ধরনের দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, “আলোকিত মানুষ হওয়ার অন্যতম শর্ত হলো মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা। রাষ্ট্রীয় অনুদান নিয়ে একশ্রেণির মানুষের উন্নয়ন ঘটিয়ে অন্যদিকে শ্রমজীবী জনগোষ্ঠীকে অবমূল্যায়ন করা হলে তা উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে।”

আরো পড়ুন...  বাণিজ্য মেলায় মাটির শিল্পের নতুন প্রাণ

ড. মিজান সরকারের সংশ্লিষ্ট বিভাগকে বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময়

এমপির মাদকবিরোধী হুঁশিয়ারির পর পীরগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

শ্যামনগরের গাবুরায় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও উদ্ধার সরঞ্জাম বিতরণ

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তে পুলিশের অভিযান, স্বস্তি ফিরল শহরে

কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চাকরি দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

১০

পটিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি নুর হোসেন ও সম্পাদক সেলিম চৌধুরী

১১

জার্মানির প্রতি ভালোবাসায় ৭.৫ কিলোমিটার পতাকা, মাগুরায় আমজাদের অনন্য প্রদর্শনী

১২

টাঙ্গন নদীতে এক হেক্টর এলাকাজুড়ে ‘মৎস্য অভয়াশ্রম’ ঘোষণা

১৩

পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

১৪

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৫

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

১৬

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১৭

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৮

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

২০