বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে প্রথম পদক্ষেপ— সাইদ উদ্দিন খাঁন জাবেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইদ উদ্দিন খাঁন জাবেদের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার দরিকান্দি শাহী ঈদগাহ মাঠে দরিকান্দি ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বীর মুক্তিযোদ্ধা গোলাম ইসহাকের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া–৬ (বাঞ্ছারামপুর) আসনের হাতপাখা প্রতীকের মনোনীত এমপি প্রার্থী সাইদ উদ্দিন খাঁন জাবেদ।

বক্তব্যে তিনি বলেন,
“আমি বাঞ্ছারামপুরের আপামর জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বাঞ্ছারামপুরের যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ।”

তিনি আরও বলেন,
“শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মাদকমুক্ত বাঞ্ছারামপুর গড়ে তুলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য জনপদ উপহার দিতে চাই।”

এ সময় তিনি দল-মত নির্বিশেষে সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা ক্বারী আব্দুল মালেক ফয়েজী, বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সুমন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ কাজী মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন খাসনগরী।

আরো পড়ুন...  বীরগঞ্জে নির্বাচন ও গণভোট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

এছাড়াও উপস্থিত ছিলেন এস এম আতিকুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন আনার, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মুফতি সাজিদুল হক খায়রী, সাংবাদিক আশেক এমরান, প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সভাপতি এম এ আউয়াল, হাফেজ আব্দুর রহমান মোল্লাসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় নারী-পুরুষসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০