ইতিহাস ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনের একটি ভোটকেন্দ্র থেকে স্থাপিত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। আনোয়ারা উপজেলার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা দুর্বৃত্তরা খুলে নিয়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রটির সার্বিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছিল। নির্বাচনপূর্ব সময়ে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দায়িত্বপ্রাপ্তরা ক্যামেরা না দেখতে পেয়ে বিষয়টি সন্দেহজনক মনে করেন। পরে খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়া যায়, রাতের আঁধারে পরিকল্পিতভাবে ক্যামেরা দুটি সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। এখনো পর্যন্ত চুরির কোনো ভিডিও ফুটেজ তাদের হাতে আসেনি। ফুটেজ পাওয়া গেলে জড়িতদের শনাক্ত করা সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন...  টেকনাফের যুবক ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক

তিনি আরও জানান, নিরাপত্তা ঝুঁকি এড়াতে ইতোমধ্যে নতুন করে ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের পূর্ব বৈরাগ খলিপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত এ ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৪১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭২২ জন এবং নারী ভোটার ১ হাজার ৭০৯ জন।

নির্বাচনকে ঘিরে কেন্দ্রটির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০