মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোররাতে আগুনে বেকারি পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে একজন আটক

গাজীপুরের শ্রীপুরে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বেকারি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে বেকারির ভেতরে থাকা কাঁচামাল, প্রস্তুত পণ্য ও যন্ত্রাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় অগ্নিসংযোগের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৩টার দিকে শ্রীপুর উপজেলার শ্রীপুর রেলস্টেশনের পূর্ব পাশে অবস্থিত বেকারিটিতে আগুন লাগে। স্থানীয়ভাবে ভোগ্যপণ্য সরবরাহকারী বেকারিটি যৌথ মালিকানায় পরিচালিত হয়ে আসছিল।

বেকারির কর্মচারী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভোররাতে হঠাৎ বেকারিটির পূর্ব কোণা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়তে থাকলে ভেতরে অবস্থানরত শ্রমিকরা দ্রুত বেরিয়ে আসেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং একযোগে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত শ্রমিকরা বেরিয়ে আসতে পারায় এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় অগ্নিসংযোগের সন্দেহে বেকারির মালিক পক্ষের লোকজন ও স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন...  ইসলামপুরে ঈদ সহায়তা বিতরণ

বেকারির মালিক পক্ষের একজন রফিকুল ইসলাম রকি বলেন, “আমাদের ধারণা এটি পরিকল্পিত সহিংসতা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেকারিতে আগুন দেওয়া হয়েছে। সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।”

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাছির আহমেদ বলেন, “একজনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে দিয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০