মো. সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
২৪ জুন ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

আগামী ২৮ জুন সারাদেশের মতো মাগুরাতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার (২৪ জুন) সকাল ১০টায় মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইমতিয়াজ হোসেন।

ডা. এজাজ আহমেদ রুচির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল ইসলাম, মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মহসিন উদ্দিন ফকির, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আউয়াল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আব্দুল হাই এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজাল হোসেন।

সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিটামিন ‘এ’-এর গুরুত্ব, শিশুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধে এর ভূমিকা সম্পর্কে আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. দেবপ্রিয়া সরকার।

সভায় জানানো হয়, এ বছর মাগুরা জেলায় লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৯৪১টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আরো পড়ুন...  কালিয়াকৈরে অনলাইন জুয়ার থাবা: নিঃস্ব হচ্ছে পরিবার, বিপথে যাচ্ছে যুবসমাজ

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান এ ক্যাম্পেইন বাস্তবায়নে ১ হাজার ৯৯৯ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক এবং ১১৭ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।

সভায় বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং নির্ধারিত দিনে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসে আজকের এই দিনে

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

১০

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১১

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১২

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৪

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৫

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৬

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৭

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৮

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৯

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

২০