কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদক প্রতিরোধ ‘নম্বর ওয়ান প্রায়োরিটি’ — বললেন সমাজকল্যাণ মন্ত্রী

মাদক প্রতিরোধ ‘নম্বর ওয়ান প্রায়োরিটি’ — বললেন সমাজকল্যাণ মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেন
মাদক প্রতিরোধ ‘নম্বর ওয়ান প্রায়োরিটি’ — বললেন সমাজকল্যাণ মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেন

দিনাজপুরের হাকিমপুর (হিলি) এলাকার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩০ মিনিটে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান। হিলির উন্নয়নে অগ্রাধিকারভিত্তিক প্রতিশ্রুতি দিয়ে তিনি পাঁচটি প্রধান খাত চিহ্নিত করেন।

মন্ত্রী বলেন, স্থানীয় রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, হিলি রেল স্টেশনের আধুনিকায়ন, হিলি বন্দরের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টি তার পরিকল্পনার অংশ।

এলাকার শান্তি ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণই হবে তার “নম্বর ওয়ান প্রায়োরিটি”। মাদক প্রতিরোধে প্রশাসন ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে, যাতে কোনো দুষ্কৃতকারী অপকর্ম করে সরকারের ওপর দায় চাপাতে না পারে।

আরো পড়ুন...  ঢাকা–২ আসনে আমানের পক্ষে প্রচারণা জোরদার

আসন্ন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, খুব শিগগিরই আবার হিলিতে এসে দীর্ঘ সময় নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করবেন এবং রমজানে ইফতারে শরিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০