শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি সাময়িক বরখাস্ত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের দুইদিন পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত ২৬ জুলাই জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন সোমবার (২৭ জুলাই) জনসম্মুখে আসে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর পরিদর্শনের সময় বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র উঠে আসে। পরিদর্শনকালে হাসপাতালের পরিত্যক্ত ভবন, অব্যবস্থাপনা এবং এমনকি হাসপাতালের শৌচাগার থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া যায়। এসব বিষয় সরকারি স্বাস্থ্যসেবার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ডা. কামাল হোসেন মুফতির বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়। তদন্ত কার্যক্রমে কোনো ধরনের প্রভাব বিস্তার ঠেকাতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে ডা. কামাল হোসেন মুফতি বলেন, “আপাতদৃষ্টিতে মাননীয় মন্ত্রী যে ত্রুটিগুলো দেখেছেন, সেগুলোর দায় আমার ওপরই বর্তায়। সে কারণেই কর্তৃপক্ষ আমাকে সাময়িক বরখাস্ত করেছে। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে আমি আশা করি।”

আরো পড়ুন...  বুড়িগোয়ালিনীতে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়দের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি উদঘাটিত হবে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা দুর্গতদের সহায়তায় আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

লিডস ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ সম্মানে স্নাতক বিশ্বনাথের ইছমাইল উদ্দিন

কমলগঞ্জে কমলাগাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

মোরেলগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি সাময়িক বরখাস্ত

মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকার সাধারণ সম্পাদক নির্বাচিত সোহাগ

পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই

বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

একই পরিবারের ১১ জন্মান্ধ সদস্যের পাশে এমপি নাসের রহমান, দিলেন আর্থিক সহায়তা ও চিকিৎসার আশ্বাস

ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৪০টি মাদক ট্যাবলেট

১০

মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ: স্বাস্থ্যমন্ত্রীর পরদিনই বিভাগীয় পরিচালকের পরিদর্শন

১১

কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াতের গুরুত্ব

১২

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তনের অভিযোগ, লোহাগড়ায় জমি নিয়ে উত্তেজনা

১৩

বীরগঞ্জের ভোগনগর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা

১৪

চার বিয়ে সুন্নত? নাকি সমাজের সবচেয়ে বড় ধর্মীয় বিভ্রান্তি

১৫

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

১৬

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

১৭

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৮

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

১৯

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

২০