মোঃ শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি
৫ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুড়িগোয়ালিনীতে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ, ১৫ রমজান) কলবাড়ী বরষা রিসোর্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্রশিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক জাহিদ হাসান রানা। তিনি তার বক্তব্যে রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মসংযম, ধৈর্য এবং নৈতিকতার শিক্ষা দেয়। এই মাসে মানুষকে আল্লাহভীতি ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে ইসলামী আদর্শভিত্তিক শিক্ষা ও নৈতিক চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ গঠন ও দেশ উন্নয়নে শিক্ষিত ও সচেতন তরুণদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ মাস্টার আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর পৌর ছাত্রশিবিরের সভাপতি ইয়াছিন আরাফাত এবং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রবিউল ইসলামসহ আরও অনেকে।

আরো পড়ুন...  পানছড়িতে ভোটের নিরাপত্তায় বিজিবির ড্রোন ও হেলি-সাপোর্ট

বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িগোয়ালিনী ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ মাস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, ইসলামী ছাত্রশিবির দেশের ছাত্রসমাজকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ছাত্রশিবিরের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সাহসিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি ঐক্যবদ্ধভাবে সংগঠনের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তারা রমজান মাসের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে বলেন, এই মাস মানুষের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও মানবিকতা জাগ্রত করে। তাই সমাজের সব স্তরের মানুষকে একে অপরের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।

ইফতারের আগে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি, নেতাকর্মী ও মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ফাহাদ বিন আব্দুর রউফ। সার্বিকভাবে আয়োজনটি স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০