ইতিহাস প্রতিবেদক
১১ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

বুধবার (১১ মার্চ) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ শাহনেওয়াজ খাঁন সিনা। সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং পারস্পরিক মতবিনিময়ের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জনপ্রিয় নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ শাহনেওয়াজ খাঁন। বক্তব্যে তিনি গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকরা সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও জনমানুষের প্রত্যাশার কথা তুলে ধরেন, যা দেশ ও সমাজের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং আগামীতেও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পাশে থাকতে চান। আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি দল থেকে মনোনয়ন পেলে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরো পড়ুন...  জনগণের আস্থাই সরকারের বড় অর্জন: নির্যাতিতদের ডাটাবেজ ও স্বীকৃতির দাবি

শাহনেওয়াজ খাঁন সিনা বলেন, অতীতে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি এলাকার মানুষের সেবা করার সুযোগ পেয়েছিলেন। ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যেতে চান। এ জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি শাহনেওয়াজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, সিটিজের সভাপতি মোঃ রফিকুল আলম, সাংবাদিক বাবুল আক্তার, সিনিয়র সাংবাদিক জোনাব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মী

আলোচনা পর্বে বক্তারা বলেন, সাংবাদিকতা পেশা শুধু সংবাদ পরিবেশন নয়, বরং সমাজের সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ধরনের মিলনমেলা সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌরসভার জামে মসজিদের ইমাম মাওলানা আসলাম কবির।

আরো পড়ুন...  রামপালে দুর্নীতি অভিযোগে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

দোয়া শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন সাংবাদিকদের মধ্যে আন্তরিকতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০