তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবছে কৃষকের স্বপ্ন

মৌলভীবাজারে টানা পাঁচ দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি ও কাউয়াদীঘি হাওরাঞ্চলের পাকা ও আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে। এতে চরম অনিশ্চয়তা ও ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় শত শত কৃষক। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, কাশিমপুর পাম্প হাউজের সঠিক ব্যবস্থাপনার অভাব এবং সবকটি সেচ পাম্প নিয়মিত সচল না থাকায় হাওরের পানি নিষ্কাশন প্রক্রিয়া ব্যাহত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ফসলি জমিতে। তবে পানি উন্নয়ন বোর্ড এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে, পানি নিষ্কাশন ও সেচ কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে।

প্রাকৃতিক এই বিপর্যয়ের পাশাপাশি শ্রমিক সংকট, বিরতিহীন বৃষ্টি এবং বজ্রপাতের আতঙ্কে অনেক কৃষকই ধান কাটার জন্য মাঠে নামতে সাহস পাচ্ছেন না। ফলে বোরো ফসল সংগ্রহের কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। হাওরের ফসলের পাশাপাশি সবজি খেত এবং আউশ ধানের বীজতলাও পানিতে নিমজ্জিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌলভীবাজারে এ বছর মোট ৬২ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে, যার মধ্যে হাওরাঞ্চলেই রয়েছে প্রায় ২৭ হাজার ৩৫৫ হেক্টর। অধিদপ্তরের উপ-পরিচালক জালাল উদ্দিন জানিয়েছেন, এ পর্যন্ত জেলায় প্রায় ৮৯৭ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেলেও বড় ধরনের বিপর্যয় এখনো ঘটেনি এবং প্রায় ৮৫ শতাংশ ধান ইতোমধ্যে কাটা শেষ হয়েছে।

আরো পড়ুন...  গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

অন্যদিকে, ক্রমাগত বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে জেলার প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, জুড়ী নদীর পানি বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে।

অতিরিক্ত বৃষ্টির কারণে খাল-নালা উপচে শহরের নিচু এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে, ফলে কিছু বাসাবাড়ি, দোকানপাট ও সড়ক প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ জানান, হাওর ও নদীতে পানি বাড়লেও এখনো বন্যা পরিস্থিতি তৈরি হয়নি এবং কাশিমপুর পাম্প হাউজের মাধ্যমে পানি সরানোর কাজ অব্যাহত থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশাবাদী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

কালিয়াকৈরে গার্মেন্টসের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

ভাণ্ডারিয়ায় কঁচা নদীতে অবৈধ জাটকা শিকার, দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

৩য় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪৫ বছরের শামীম গ্রেপ্তার

পীরগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, দেশীয় ফল চাষে উদ্বুদ্ধকরণ

মোরেলগঞ্জের বিএনপি নেতা মিলনের প্রশংসনীয় উদ্যোগ: নিজস্ব অর্থায়নে বালুর রাস্তা সংস্কার

‘নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে’

অস্তিত্বহীন রাইস মিলের নামে চাল বরাদ্দের অভিযোগ, পাটগ্রামে খাদ্য সংগ্রহ ব্যবস্থায় অনিয়মের প্রশ্ন

১০

পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়াতে বিজিবির উদ্যোগ, ৬০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ

১১

তোমাকে আদর করে মারতে চাই’ ছাত্রীকে খুবি শিক্ষক

১২

তেতুলিয়ায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৩

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৪

পঞ্চগড় আদালতে বেঞ্চে শুয়ে থাকা আসামির রহস্যজনক মৃত্যু

১৫

খুলনা বিভাগীয় সমাবেশ ঘিরে মাগুরায় জামায়াতের প্রস্তুতি সভা

১৬

ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য ঘনীভূত, পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা

১৭

খালেদা রাব্বানীর বাসায় আবেগঘন মুহূর্ত, প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৮

মৌলভীবাজার বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা

১৯

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

২০