তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
১৭ মে ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে শান্তিপূর্ণভাবে টিআরসি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১১টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সে এ পরীক্ষা গ্রহণ করা হয়। নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন প্রাথমিক শারীরিক যাচাই ও বাছাইপর্বে উত্তীর্ণ ২৫৩ জন প্রার্থী। পরীক্ষা কেন্দ্রজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং স্বচ্ছতা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করেন।

নিয়োগ বোর্ডের সভাপতি ও হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তারেক মাহমুদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরীক্ষা শেষে তিনি প্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং নিয়োগের পরবর্তী ধাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “বাংলাদেশ পুলিশে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক। এখানে কোনো ধরনের তদবির, সুপারিশ কিংবা আর্থিক লেনদেনের সুযোগ নেই। কেউ যদি চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।”

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মেধাবী ও যোগ্য প্রার্থীদের বাংলাদেশ পুলিশের মতো শৃঙ্খলাবাহিনীতে যুক্ত করার লক্ষ্যেই আধুনিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এ সময় প্রার্থীদের আত্মবিশ্বাস ধরে রেখে পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন...  শ্রীমঙ্গলে চা শ্রমিক পরিবারে হামলা, তিনজন আহত

পুলিশ সূত্রে জানা যায়, আগামী ২৪ মে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নামও ঘোষণা করা হবে। ফলে লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে এখন বাড়তি প্রত্যাশা ও আগ্রহ দেখা দিয়েছে।

লিখিত পরীক্ষার সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, এপিবিএন হেডকোয়ার্টার্স মো. স্নিগ্ধ আখতার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জাকির হোসাইন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মো. শহিদুল হক মুন্সী; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

পরীক্ষা শেষে অনেক প্রার্থী সন্তোষ প্রকাশ করে জানান, পুরো নিয়োগ প্রক্রিয়া ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও স্বচ্ছ। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

বাংলাদেশ পুলিশের এই নিয়োগ কার্যক্রমকে ঘিরে মৌলভীবাজার জেলাজুড়ে ইতোমধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া তরুণদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং পুলিশ বাহিনীর প্রতি জনআস্থা আরও বৃদ্ধি করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০