মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে এতিম শিশুদের মাঝে ঈদ পোষাক বিতরণ

যশোরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এতিম ও অস্বচ্ছল মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে নতুন পোষাক বিতরণ করেছে সচেতন ওলামা সমাজ, যশোর। মানবিক এই উদ্যোগে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ফুটেছে আনন্দের হাসি।

বৃহস্পতিবার (দুপুরে) যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে সমাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রধান অতিথিকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর দড়াটানা মসজিদের ইমাম ও খতিব মুফতি অমানুল্লাহ কাসেমি। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, ঈদের আনন্দ সবার জন্য সমান হওয়া উচিত। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো। তিনি এ ধরনের সামাজিক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, ব্যারিস্টার আরিফ তুষার, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমার আকাশ’-এর সভাপতি এজাজ হোসেন, ঢাকা পিজি হাসপাতালের সহকারী প্রভাষক ডাক্তার রাহাত, নগর বিএনপির দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, ডাক্তার টুলু, ইমাম মুফতি মিজানুর রহমান এবং ‘আমার আকাশ’-এর সাধারণ সম্পাদক নুর প্রমুখ।

আরো পড়ুন...  মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

স্বাগত বক্তব্য দেন সচেতন ওলামা সমাজ যশোরের সদস্য সচিব অ্যাডভোকেট কাজী জাকারিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী জোবায়ের, যা অনুষ্ঠানে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়। নতুন পোশাক পেয়ে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত অভিভাবক ও অতিথিরা।

অনুষ্ঠানের শেষপর্বে দোয়া পরিচালনা করেন ইমাম মাওলানা হাফেজ ওবায়দুল্লাহ। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা বেল্লাল হোসাইন।

সামাজিক দায়বদ্ধতা থেকে এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০