মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি-
১৯ জানুয়ারি ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন

রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার জন্য মানববন্ধন
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার জন্য মানববন্ধন | ছবি: দৈনিক ইতিহাস

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ২৪ ঘণ্টা সময় দিয়ে বলছি, আপনারা দ্রুত আম্মারের মানসিক চিকিৎসা নিশ্চিত করুন। যদি ২৪ ঘণ্টার মধ্যে তার কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ধরে নেব উপাচার্য ও উপাচার্যদ্বয়ের নির্দেশেই তিনি তারেক রহমানের ব্যানার ছিঁড়েছে।”

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে রাবি শাখা ছাত্রদলের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ছাত্রদল সভাপতি আরও বলেন, “৫ আগস্টের অভ্যুত্থানের পর এক ওহীর মাধ্যমে একটি জামায়াতপন্থী শিক্ষক উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন। এই জামায়াতপন্থী উপাচার্যের পুত্র হিসেবে পরিচিত সালাহউদ্দিন আম্মার বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে। এমন একজন মুনাফিক ছাত্রনেতা যখন ছাত্রসংসদের জিএস নির্বাচিত হয়, তা আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য দুর্ভাগ্যজনক। আজ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা ব্যস্ত, তখন সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম কথিত জিএস সন্ত্রাসী কায়দায় আমাদের দেশনেতার ব্যানার ছিঁড়ে ফেলেছে।”

রাখসু জিএসকে আক্রমণ করে তিনি আরও বলেন, “কুত্তা পেটাতে হেডম লাগে না, টোকাই পেটাতে হেডম লাগে না। একজন দায়িত্বশীল ছাত্রনেতা হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা ধৈর্য ধারণ করছি। কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কারো পিঠের চামড়া থাকবে না।

আরো পড়ুন...  নান্দাইলে জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মানববন্ধনে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেছার উদ্দীন তালুকদার একাত্মতা পোষণ করে বলেন, “আজ আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে প্যারিস রোডে এসেছি। আমরা ক্যাম্পাসে তারেক রহমানের নামে একটি শুভেচ্ছা বার্তা দিয়ে ব্যানার টাঙিয়েছিলাম। কিন্তু একটি গোষ্ঠী তা মেনে নিতে না পেরে ছিঁড়ে ফেলেছে। তারা আমাদের জাতীয়তাবাদী দলকে নিঃশেষ করতে চায়। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত এই ছেলেকে বিচারের আওতায় আনা হোক।

মানববন্ধন শেষে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। অনুষ্ঠানে শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও হল শাখার প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

১০

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২৯ চোরাই মোবাইল জব্দ

১১

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

১২

আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

১৪

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১৫

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

১৬

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

১৭

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

১৯

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

২০