মো:গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি :
২৪ এপ্রিল ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৩০ কাঠবাদাম গাছ কাটা

রাজশাহী নগরীতে সড়ক সম্প্রসারণ কাজের অংশ হিসেবে প্রায় ৩০টি কাঠবাদাম গাছ কেটে ফেলা হয়েছে। ফ্লাইওভার নির্মাণের পর সড়কের প্রস্থ সংকুচিত হয়ে যাওয়ায় তা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে গাছগুলো অপসারণ করেছে সিটি করপোরেশন। তবে উন্নয়নের এ উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নগরীর রাজীব চত্বর থেকে কলাবাগান হয়ে ঘোষপাড়া মোড় পর্যন্ত সড়কের এক পাশজুড়ে দাঁড়িয়ে থাকা ছায়াবৃক্ষগুলো বৃহস্পতিবার থেকে কাটা শুরু হয়। রোববার শেষ তিনটি গাছ কাটার মধ্য দিয়ে পুরো কার্যক্রম শেষ করা হয়। সরেজমিনে দেখা গেছে, ইতোমধ্যে অধিকাংশ গাছ কেটে ফেলা হয়েছে এবং রাস্তার পাশে গাছের গুঁড়ি স্তূপ করে রাখা হয়েছে। শ্রমিকরা করাত দিয়ে গাছের গোড়া কেটে অপসারণের কাজ সম্পন্ন করেন।

জানা গেছে, নগরের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে ২০১০ সালের দিকে রাজশাহী সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় প্রায় ৭০টি কাঠবাদাম গাছ রোপণ করেছিল। দীর্ঘ প্রায় ১৬ বছরে এসব গাছ বড় হয়ে এলাকাজুড়ে ছায়া প্রদান এবং পরিবেশে ইতিবাচক প্রভাব রাখছিল। তবে সম্প্রতি ওই এলাকায় ফ্লাইওভার নির্মাণের ফলে সড়কের প্রস্থ কমে যাওয়ায় তা সম্প্রসারণের প্রয়োজন দেখা দেয়, যার ফলে গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন...  রাজশাহীতে অস্ত্র-গুলি ও বিপুল অ্যালকোহল উদ্ধার, আটক ১

স্থানীয় বাসিন্দাদের একাংশ এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। কলাবাগান এলাকার বাসিন্দা তুহিন আলী বলেন, “এই এলাকায় যানবাহনের তেমন চাপ নেই। অপ্রয়োজনীয়ভাবে গাছ কাটা হয়েছে বলে মনে হচ্ছে। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা আমাদের কাছে পরিষ্কার নয়।”

গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের সরদার মো. গাজী জানান, সিটি করপোরেশনের নিলামের মাধ্যমে এক ব্যবসায়ী গাছগুলো ক্রয় করেছেন এবং আটজন শ্রমিক চারদিন ধরে কাটার কাজ সম্পন্ন করেছেন।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান বলেন, বন বিভাগের প্রাক্কলন অনুযায়ী সকল নিয়ম মেনে গাছগুলো বিক্রি করা হয়েছে। তিনি জানান, “ফ্লাইওভার নির্মাণের কারণে সড়কের প্রস্থ সাড়ে তিন মিটারেরও কম হয়ে গেছে। তাই রাস্তা সম্প্রসারণ এবং ড্রেনের ওপর ফুটপাত নির্মাণের কাজ চলমান রয়েছে। কাজ শেষে ওই এলাকায় নতুন করে গাছ লাগানো হবে।”

তবে পরিবেশবাদীরা এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। রাজশাহীর পরিবেশবাদী সংগঠন ‘বরেন্দ্র ইয়ুথ ফোরাম’-এর সভাপতি আতিকুর রহমান বলেন, “নতুন গাছ লাগানোর আশ্বাস দিয়ে পুরোনো, পরিণত গাছ কেটে ফেলা কোনো টেকসই সমাধান নয়। গাছ রেখেও উন্নয়ন সম্ভব—এই চিন্তাধারা এখনো প্রকৌশল পরিকল্পনায় যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। এ ধরনের সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।”

আরো পড়ুন...  আজ জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের জন্মবার্ষিকী

সবমিলিয়ে, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রক্ষা নিয়ে রাজশাহী নগরীতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতে এমন প্রকল্প বাস্তবায়নে পরিবেশগত প্রভাব বিবেচনায় আরও সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে রঙিন মাগুরা, দেয়ালজুড়ে শিক্ষার্থীদের গ্রাফিতি

কন্যাশিশুর অধিকার সুরক্ষায় ঝালকাঠিতে সচেতনতামূলক সভা

প্রভাতের ফুলবনে: সুবাসে লেখা জীবনের নীরব দর্শন

মোরেলগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার

শিরোনাম: প্রবাসে তিন ছেলে, ঘরে একা বৃদ্ধ—চার দিন পর মিলল চন্দনাইশের আবদুর রহমানের মরদেহ

ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড

বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্রী

১০

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার

১১

সোনাহাট স্থলবন্দরে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

১২

নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা এমপি শওকতুল ইসলাম শকুর

১৪

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমনে এনসিপির পথসভা

১৫

সীমান্তজুড়ে মাদক উৎপাদনের অভিযোগ, যুবসমাজকে রক্ষায় কঠোর পদক্ষেপের আহ্বান এমপি নাসের রহমানের

১৬

জনগণের সেবাই যার অঙ্গীকার: গোলখালীর ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হাফেজ মো. সাইদুল ইসলাম

১৭

বন্যা দুর্গতদের সহায়তায় আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

১৮

লিডস ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ সম্মানে স্নাতক বিশ্বনাথের ইছমাইল উদ্দিন

১৯

কমলগঞ্জে কমলাগাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

২০