হারুন শেখ, রামপাল প্রতিনিধি-
১১ জানুয়ারী ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে অধ্যাপক মাহমুদুল হকের স্মরণে দোয়া ও মেডিকেল ক্যাম্প

রামপালে অধ্যাপক মাহমুদুল হকের স্মরণে দোয়া ও মেডিকেল ক্যাম্প

বাগেরহাটের রামপাল উপজেলায় বরেণ্য চিত্রশিল্পী ও শিক্ষাবিদ অধ্যাপক মাহমুদুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া মাহফিল ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার শ্রীফলতলা গ্রামে অবস্থিত ‘আমাদের গ্রাম’ ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত অধ্যাপক মাহমুদুল হকের কবর জিয়ারত করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে স্মরণসভা ও দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়। স্থানীয় অসহায় ও সাধারণ মানুষ এই মেডিকেল ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।

স্মরণসভায় অধ্যাপক মাহমুদুল হকের কর্মময় জীবন ও শিল্পীসত্তা নিয়ে স্মৃতিচারণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের শিক্ষকবৃন্দ ও বিশিষ্টজনেরা। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার প্রিন্টমেকিং বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল বশির, স্বপন কুমার সানা, রোকনুজ্জামান উজ্জ্বল এবং প্রিন্টমেকিং বিভাগের চেয়ারম্যান নাজির হোসেন খান খোকন। এছাড়াও বক্তব্য দেন শান্ত-মারিয়ম ইউনিভার্সিটির চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক, প্রয়াত শিল্পীর পুত্র সাদাত মাহমুদ ও পুত্রবধূ নাহিদা পারভীন। আমেরিকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ‘আমাদের গ্রাম’ ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক রেজা সেলিম।

আরো পড়ুন...  জমি বিরোধে কিশোরীসহ আহত ৩

বক্তারা বলেন, অধ্যাপক মাহমুদুল হক বাংলাদেশের আধুনিক শিল্পকলার এক অনন্য পথিকৃৎ। তাঁর সৃজনশীলতা, শিল্পচেতনা ও শিক্ষাদানের মাধ্যমে তিনি অসংখ্য শিক্ষার্থী ও শিল্পীকে অনুপ্রাণিত করেছেন। তাঁর প্রয়াণের চার বছর পেরিয়ে গেলেও তাঁর শিল্পকর্ম ও অবদান আজও শিল্পাঙ্গনে সমানভাবে প্রাসঙ্গিক।

উল্লেখ্য, অধ্যাপক মাহমুদুল হক ১৯৪৫ সালে বাগেরহাট জেলার রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে তিনি ঢাকা গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে জাপানের ইউনিভার্সিটি অব সুকুবা থেকে প্রিন্টমেকিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশ-বিদেশে শিল্পশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জীবনকালে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০