হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ দাবিতে গিলাতলা বাজারে মানববন্ধন

বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা বাজারে সরকারি সড়ক নির্মাণ প্রকল্পে জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৪টায় বাজারের প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা অভিযোগ করেন, অধিগ্রহণকৃত জমির বিপরীতে নির্ধারিত ক্ষতিপূরণ বাজারমূল্যের তুলনায় অত্যন্ত কম। এতে তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি করেন।

ব্যবসায়ীদের ভাষ্যমতে, প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২৫০টি দোকান ক্ষতিগ্রস্ত হবে, ফলে অনেক পরিবার জীবিকা সংকটে পড়বে। তারা ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

এসময় তারা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের হস্তক্ষেপ কামনা করে বিষয়টি পুনর্বিবেচনা করে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে ইসরাফিল নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাংবাদিক ও ব্যবসায়ীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি বলেন, “জনস্বার্থের রাস্তা নির্মাণে কেউ বাধা দিলে তাকে দেখে নেওয়া হবে।” এ সময় সাংবাদিকরা বিষয়টি বোঝানোর চেষ্টা করলে তিনি উত্তেজিত হয়ে পড়েন, এতে বাজারে আতঙ্কের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, ওই ব্যক্তি সরকারি খাল দখল করে মাছ চাষের সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন খাল দখলকারীদের তালিকা তৈরির কাজ করছে বলে জানা গেছে।

আরো পড়ুন...  জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল-ইসলামীর উদ্যোগে হামদ-নাত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

ব্যবসায়ী ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০