মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
১ মে ২০২৬, ১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুয়েটের ৩ বিভাগে আন্তর্জাতিক স্বীকৃতি, বাড়ছে বৈশ্বিক উচ্চশিক্ষার সুযোগ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিনটি বিভাগ আন্তর্জাতিক স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) অর্জন করেছে। দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মান নির্ধারণকারী সংস্থা বিএইটিই এ স্বীকৃতি প্রদান করেছে।

স্বীকৃতিপ্রাপ্ত বিভাগগুলো হলো—তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং পুরকৌশল বিভাগ। জানা গেছে, এই স্বীকৃতি ছয় বছরের জন্য দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময় অনুযায়ী তিন বছর পর পুনরায় মূল্যায়ন করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত সেক্টোরাল কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ বছর মোট চারটি বিভাগ স্বীকৃতির জন্য আবেদন করেছিল। এর মধ্যে যন্ত্রকৌশল বিভাগ সব প্রক্রিয়া সম্পন্ন করলেও মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে বিলম্ব হওয়ায় তা এ বৈঠকের এজেন্ডায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পরবর্তী বৈঠকে বিভাগটি স্বীকৃতি পাবে।

এই স্বীকৃতি পাওয়ার ফলে সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষার মান আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে বিবেচিত হবে। এতে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়তি সুযোগ পাবে, বৃত্তি লাভের সম্ভাবনা বাড়বে এবং বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি হবে।

আরো পড়ুন...  শিক্ষিকার গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালালেন কর্মচারী

এছাড়া নিয়মিত মূল্যায়নের আওতায় থাকায় পাঠ্যক্রম ও শিক্ষাদানের মানোন্নয়ন নিশ্চিত হবে, যা সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে আন্তর্জাতিক স্বীকৃতির পরিধি আরও বিস্তৃত হলে এবং বৈশ্বিক চুক্তির সঙ্গে সম্পৃক্ততা বাড়লে দেশের প্রকৌশল শিক্ষার্থীদের জন্য বিদেশে কর্মসংস্থান ও পেশাগত স্বীকৃতি অর্জনের পথ আরও সহজ হবে।

উল্লেখ্য, বিএইটিই দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মান নিশ্চিত করতে কাজ করে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম মূল্যায়নের মাধ্যমে যোগ্যতা অনুযায়ী স্বীকৃতি প্রদান করে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটের ৩ বিভাগে আন্তর্জাতিক স্বীকৃতি, বাড়ছে বৈশ্বিক উচ্চশিক্ষার সুযোগ

ইরান ইস্যুতে কৌশল নির্ধারণে ট্রাম্পের চীন সফর বড় ফ্যাক্টর

মোরেলগঞ্জে মে দিবসে জামায়াতের র‍্যালি ও শ্রমিক সমাবেশ, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জোরালো

বদরগঞ্জে মে দিবসে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা, অধিকার আদায়ের আহ্বান

শ্রীপুরে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে মে দিবসে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিয়ের দাবিতে যুবদল নেতার বাড়িতে বিধবার অবস্থান, এলাকায় চাঞ্চল্য

মৌলভীবাজারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবছে কৃষকের স্বপ্ন

কুলিয়ারচরে বিশেষ ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা শুরু

কুলাউড়ায় এসপিকে ঘুষ দেওয়ার চেষ্টা: নারীসহ আটক ২

১০

মে দিবসে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ও তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের প্রত্যয়—সজিব রায়হান

১১

মোরেলগঞ্জে জরাজীর্ণ সাঁকোই চার গ্রামের মানুষের একমাত্র ভরসা,চরম দুর্ভোগে এলাকাবাসী

১২

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৩

খুবি সাংবাদিক সমিতির নির্বাচনে ইব্রাহিম সভাপতি ও নাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত

১৪

৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা, দেশের একাধিক অঞ্চলে সতর্কতা জারি

১৫

ভারী বৃষ্টিতে হাতিয়ায় বোরো ধানের ব্যাপক ক্ষতি, পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

১৬

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে র‍্যাব-৫

১৭

মহানন্দা সেতুর টোল বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

১৮

কালিয়াকৈরে স্কুলছাত্রীদের ইভটিজিং: যুবককে ২ দিনের কারাদণ্ড

১৯

কুড়িগ্রামে জামাইকে পিটিয়ে হত্যা: স্ত্রী ও শ্যালক গাজীপুরে র‌্যাবের হাতে গ্রেফতার

২০