উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-
১৫ জানুয়ারী ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

নড়াইলের লোহাগড়ায় মধ্যরাতের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৪ জন আটক
নড়াইলের লোহাগড়ায় মধ্যরাতের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৪ জন আটক | ছবি: দৈনিক ইতিহাস

নড়াইলের লোহাগড়া উপজেলায় যৌথবাহিনীর একটি বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগড়া সেনা ক্যাম্প ও থানা পুলিশের একটি যৌথ দল প্রথমে দিঘলিয়া গ্রামের মো. কামরুজ্জামান মণ্ডলের ছেলে তোফায়েল মণ্ডল (২৫)-এর বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তার বসতঘরের একটি ওয়ারড্রব থেকে একটি চাইনিজ তৈরি ৭ দশমিক ৬২ মিলিমিটারের পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় তোফায়েল মণ্ডলকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত তোফায়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে যৌথবাহিনী উপজেলার আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘেরে অভিযান চালায়। সেখানে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের তবিবুর বিশ্বাসের ছেলে মো. রাসেল বিশ্বাস (১৯), সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বইশখালি গ্রামের মৃত নূর ইসলাম গাজীর ছেলে ইসমাইল হোসেন ওরফে পিন্টু (৫০) এবং একই গ্রামের মৃত তোফাজ্জল গাজীর ছেলে আমিনুর গাজী (৪৫)।

আরো পড়ুন...  মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

যৌথবাহিনীর সদস্যরা তাদের দেওয়া তথ্যমতে মাছের ঘেরের বিভিন্ন স্থান তল্লাশি চালিয়ে একটি এয়ারগান, প্রায় ৮০০ পিস গুলি, মদক, চাপাতি, দা, রামদা সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেন। উদ্ধারকৃত অস্ত্রগুলো এলাকায় সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা ছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান বলেন, “জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।” তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে নিয়মিত মামলার মাধ্যমে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, যৌথবাহিনীর এমন অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আসন্ন নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০