মোঃ শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে এমপি নজরুলকে সংবর্ধনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকায় ফিরে গণসংবর্ধনায় সিক্ত হলেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্যামনগর উপজেলা শাখা।

অনুষ্ঠান উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ মিছিলসহকারে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমবেত হন। মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শ্যামনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সাবেক অধ্যক্ষ মাওলানা এইউএম গোলাম বারী, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হামিদ, সাইদী হাসান বুলবুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি গাজী নজরুল ইসলাম বলেন, শ্যামনগরের জনগণ তাকে বারবার নির্বাচিত করে যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তা তিনি দায়িত্ব ও আমানত হিসেবে গ্রহণ করেছেন। তিনি বলেন, “আমি দল-মত নির্বিশেষে শ্যামনগরের সকল মানুষের প্রতিনিধি। উপকূলীয় এই জনপদের টেকসই উন্নয়ন নিশ্চিত করা আমার অগ্রাধিকার।”

আরো পড়ুন...  মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

তিনি আরও বলেন, বেড়িবাঁধ সংস্কার, নদীভাঙন রোধ, সুপেয় পানির সংকট নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শ্যামনগর একটি দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।

এছাড়া তিনি সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন এবং একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী শ্যামনগর গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গাজী নজরুল ইসলামের বিজয় শ্যামনগরের মানুষের প্রত্যাশার প্রতিফলন। তার নেতৃত্বে এলাকায় ন্যায়ভিত্তিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিভিন্ন ইউনিয়ন, পেশাজীবী সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জবাবে তিনি উপস্থিত জনতাকে ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে সবাইকে সঙ্গে নিয়ে শ্যামনগরকে একটি উন্নত ও মডেল জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০