মোঃ শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি
২০ জানুয়ারী ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জামায়াতে ইসলামীর নতুন ওয়ার্ড কার্যালয় উদ্বোধন

কৈখালী ইউনিয়নের হায়দার মোড়ে জামায়াতে ইসলামীর নতুন ওয়ার্ড কার্যালয় উদ্বোধন
কৈখালী ইউনিয়নের হায়দার মোড়ে জামায়াতে ইসলামীর নতুন ওয়ার্ড কার্যালয় উদ্বোধন | ছবি: দৈনিক ইতিহাস

শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের হায়দার মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন ওয়ার্ড কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের ২, ৩ ও ১ নম্বর ওয়ার্ড পরিদর্শন শেষে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কৈখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মৌলভী রাশিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, শ্যামনগর উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আব্দুল জলিল এবং উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা আমিনুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, দলীয় কর্মী, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ১ নম্বর ওয়ার্ডের আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা। অনুষ্ঠানজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি গাজী নজরুল ইসলাম বলেন, “নতুন এই ওয়ার্ড কার্যালয়ের মাধ্যমে কৈখালী ইউনিয়নে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। এটি শুধু একটি দলীয় কার্যালয় নয়, বরং জনগণের সমস্যা সমাধান, সামাজিক উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ চর্চার একটি কেন্দ্র হিসেবে কাজ করবে।”

আরো পড়ুন...  জহিরপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সংকট

তিনি আরও বলেন, “যুবক ও ছাত্র সমাজকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা আমাদের অন্যতম লক্ষ্য। সমাজে ন্যায়বিচার, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথিরাও তাদের বক্তব্যে নতুন কার্যালয় উদ্বোধনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার হলে তৃণমূলের মানুষের সঙ্গে দলের যোগাযোগ আরও শক্তিশালী হবে এবং জনগণের ন্যায়সংগত দাবি ও সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা নবউদ্বোধিত কার্যালয় পরিদর্শন করেন এবং ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে জামায়াতে ইসলামীর শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীরা জানান, নতুন এই কার্যালয় চালুর মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। তারা আশা প্রকাশ করেন, কার্যালয়টি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি কার্যকর সংগঠনিক ও সামাজিক সেবাকেন্দ্রে পরিণত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০