মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে জমকালো ফুটবল ফাইনাল: দ্বারিয়াপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন সোনাতুন্দী যুব সংঘ

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) বিকেলে তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সোনাতুন্দী যুব সংঘ ফুটবল একাদশ ২-১ গোলে দ্বারিয়াপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতার আকর্ষণ বাড়াতে ম্যাচে জাতীয় ও বিদেশি খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। রোমাঞ্চকর এ ফাইনাল দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।

খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিল্পপতি কাজী হাফিজুর রহমান। ম্যাচ শেষে সংগঠনের সভাপতি মিয়া আলী আকবরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও আমিনুর রহমান খান পিকুল, শিল্পপতি সাহিদুল ইসলাম, শামসুজ্জামান শিমুল, ব্যবসায়ী শরিফুল ইসলাম পিকুল এবং পল্লী মঙ্গল সমিতির সাধারণ সম্পাদক ডা. কাজী খসরুল আলম।

এছাড়া শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নির্মল কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিপুল কুমার সাহা, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের প্রশিক্ষণ কর্মকর্তা হারুণ অর রশিদ, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

ফাইনাল ম্যাচে সোনাতুন্দী যুব সংঘের খেলোয়াড় এনামুল হক অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন দেশের পরিচিত ক্রীড়া ধারাভাষ্যকার প্রদ্যুৎ কুমার রায় এবং ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন আবুল বাসার।

শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। জমজমাট আয়োজন ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে সফলভাবে পর্দা নামে এবারের ফুটবল টুর্নামেন্টের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ: স্বাস্থ্যমন্ত্রীর পরদিনই বিভাগীয় পরিচালকের পরিদর্শন

কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াতের গুরুত্ব

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তনের অভিযোগ, লোহাগড়ায় জমি নিয়ে উত্তেজনা

বীরগঞ্জের ভোগনগর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা

চার বিয়ে সুন্নত? নাকি সমাজের সবচেয়ে বড় ধর্মীয় বিভ্রান্তি

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

১০

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৩

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

১৫

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৭

অবিশ্বাস্য হলেও সত্য: মৌলভীবাজারে একই মসজিদে একদিনে দুইবার জুমার নামাজ

১৮

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৯

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

২০