আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
২২ এপ্রিল ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদে পাহাড়ের উন্নয়ন-অধিকারে সোচ্চার ওয়াদুদ ভূঁইয়া

জাতীয় সংসদে দাঁড়িয়ে পাহাড়ি অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা ও উন্নয়ন বৈষম্যের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তিনি টেকসই শান্তি, সমন্বিত উন্নয়ন এবং পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানান।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, শুধুমাত্র আশ্বাস নয়, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এখন জরুরি। কৃষিখাতকে এগিয়ে নিতে স্থায়ী চাষাবাদ পদ্ধতি চালু এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।

স্বাস্থ্যসেবার ঘাটতি দূর করতে দুর্গম এলাকায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন এবং একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন সংসদ সদস্য।

এছাড়া বননির্ভর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একটি বিশেষায়িত বন গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এর মাধ্যমে পাহাড়ের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মত দেন।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ওয়াদুদ ভূঁইয়া বলেন, “পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। শান্তি ও উন্নয়ন একে অপরের পরিপূরক।”

তার এ বক্তব্যের মাধ্যমে জাতীয় সংসদে পাহাড়ি অঞ্চলের উন্নয়ন ইস্যুটি নতুন করে গুরুত্ব পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
আরো পড়ুন...  স্থানীয় সরকার ও সিটি নির্বাচনের তপশিল নিয়ে যা বললেন ইসি আনোয়ারুল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০