মোঃ শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি:
৭ এপ্রিল ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে দস্যুদের গুলিতে জেলে আহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন এলাকায় বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক কাঁকড়া শিকারি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জেলে ও বনজীবীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

আহত আতিয়ার রহমান উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালেই নির্ধারিত এলাকায় কাঁকড়া আহরণ করতে যান তিনি। এসময় হঠাৎ করে বনদস্যুদের একটি সশস্ত্র দল সেখানে উপস্থিত হয়ে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

সহযোগী জেলেরা দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, আনুমানিক বেলা ১২টার দিকে আহত অবস্থায় আতিয়ার রহমান তাদের অফিসে পৌঁছান। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি শ্যামনগর থানা পুলিশ এবং কৈখালী কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে।

আরো পড়ুন...  বৃদ্ধ ভোটারদের পাশে জাকির হোসেন

ঘটনার পর স্থানীয় জেলেদের মাঝে ব্যাপক ভীতি ছড়িয়ে পড়েছে। তারা জানান, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা দেখা যায়, যা তাদের জীবন-জীবিকা ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে তারা জীবিকা নির্বাহ করলেও পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের দাবি, বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিয়মিত টহল জোরদার, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং জেলেদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়; বরং সুন্দরবন এলাকায় দীর্ঘদিন ধরে চলমান নিরাপত্তা সংকটেরই বহিঃপ্রকাশ। দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণ না করলে বনজীবীদের জীবন ও জীবিকা আরও ঝুঁকির মুখে পড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০