কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি:
৫ মার্চ ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাকিমপুরে সাবেক প্রধান শিক্ষক জনাব আলীর ইন্তেকাল

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌর শহরের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আলী বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স শতবর্ষের অধিক ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। অনেকের মতে তাঁর বয়স প্রায় ১১০ বছরের কাছাকাছি ছিল।

মরহুম জনাব আলী হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র এন এ এম জামিল হোসেন চলন্তর পিতা। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর বড় ছেলে নয়ন বর্তমানে সাইপ্রাসে প্রবাসী হিসেবে কর্মরত রয়েছেন এবং ছোট ছেলে এন এ এম জামিল হোসেন চলন্ত হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র। তাঁর মেয়ে শাপলা বেগম ঢাকায় চাকরিরত আছেন।

তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার সকালে মরহুমকে একনজর দেখতে তাঁর বাসভবনে ছুটে আসেন শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবন, সততা ও মানবিক গুণাবলির কথা স্মরণ করেন।

আরো পড়ুন...  বীরগঞ্জে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের প্রচার অভিযান

সকাল থেকে তাঁর বাসভবনে এসে শেষ শ্রদ্ধা জানান উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আজিজুর রহমান (জাতীয় পার্টি), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, বিএনপি নেতা মুশফিকুর রহমান চৌধুরী, শিক্ষক সাইদুর রহমান, শিক্ষিকা নার্গিস পারভীন, কাওসার পারভীন লিপি, সুলতানা খাতুনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শত শত মানুষ।

শিক্ষকতা জীবনে জনাব আলী একজন সৎ, আদর্শবান ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন তিনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। তাঁর অনেক ছাত্র-ছাত্রী বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কর্মরত রয়েছেন।

মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ যোহর বাংলাহিলি আজিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন হিলি মাদ্রাসার মাওলানা তৈয়বুর রহমান। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, তাঁর সাবেক শিক্ষার্থী এবং এলাকার শত শত মানুষ অংশ নেন।

জানাজায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সহ-সভাপতি মো. শাহিনুর ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আলী এবং ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেনসহ অনেকে।

আরো পড়ুন...  রমজানে লক্ষীছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা, ১৫০ পরিবার পেল ইফতার সামগ্রী

জানাজার আগে তাঁর ছোট ছেলে সাবেক মেয়র এন এ এম জামিল হোসেন চলন্ত মুঠোফোনে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন এবং সবার কাছে তাঁর বাবার জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।

পরে মরহুমকে হিলি কেন্দ্রীয় কবরস্থান (কুমর উদ্দিন চৌধুরী ওয়াকফ স্টেট) এ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। হিলি প্রেসক্লাবের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সবাই মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য দোয়া করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০