আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারার অনুমতি—আফগানিস্তানে নতুন আইন

নারীদের অধিকার নিয়ে নতুন করে কঠোর আইন জারি করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম The Independent–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দণ্ডবিধিতে স্বামীদের স্ত্রী ও সন্তানদের শারীরিকভাবে শাস্তি দেওয়ার সুযোগ রেখে পারিবারিক সহিংসতাকে কার্যত ‘বৈধতা’ দেওয়া হয়েছে।

তবে আইনে উল্লেখ করা হয়েছে, মারধরের ফলে যদি স্ত্রীর হাড় ভেঙে যায় বা গুরুতর জখম হয়, তাহলে সংশ্লিষ্ট স্বামী শাস্তির মুখোমুখি হতে পারেন। এ সংক্রান্ত নতুন ফৌজদারি বিধান ইতোমধ্যে জারি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা ৯০ পৃষ্ঠার নতুন দণ্ডবিধিতে স্বাক্ষর করেছেন। পশতু ভাষায় প্রণীত ‘দ্য মাহাকুমু জাজাই উসুলনামা’ (আদালতের ফৌজদারি বা দণ্ডবিধি সংক্রান্ত নিয়মাবলী) শীর্ষক এই বিধিমালা দেশটির বিভিন্ন আদালতে বিতরণ করা হয়েছে এবং এর একটি অনুলিপি সংবাদমাধ্যমটি পর্যালোচনা করেছে বলে জানিয়েছে।

নতুন আইনে অপরাধ ও শাস্তির ক্ষেত্রে সামাজিক অবস্থানভিত্তিক শ্রেণিবিন্যাসের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে ধর্মীয় বিদ্বান (উলামা), অভিজাত (আশরাফ), মধ্যবিত্ত ও নিম্নবিত্ত—এ চার শ্রেণিতে সমাজকে ভাগ করা হয়েছে। একই অপরাধের ক্ষেত্রে অভিযুক্তের সামাজিক অবস্থানের ভিত্তিতে শাস্তির তারতম্য হতে পারে বলে উল্লেখ রয়েছে।

আরো পড়ুন...  আল-আজহারে রমজানের ইফতার: এক উম্মাহর নীরব মিলন

আইন অনুযায়ী, কোনো স্বামী ‘অতিরিক্ত শক্তি’ প্রয়োগ করে স্ত্রীর দৃশ্যমান জখম বা হাড় ভেঙে ফেললে সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড হতে পারে। তবে শাস্তি কার্যকর হবে তখনই, যখন ভুক্তভোগী নারী আদালতে নির্যাতনের অভিযোগ প্রমাণ করতে সক্ষম হবেন।

আরও বলা হয়েছে, নির্যাতিত নারীকে আদালতে জখম দেখাতে হলেও তাকে পূর্ণ হিজাব পরিহিত অবস্থায় উপস্থিত হতে হবে এবং তার সঙ্গে স্বামী অথবা প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক।

এছাড়া নতুন বিধানে স্বামীর অনুমতি ছাড়া বিবাহিত নারীর আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার ক্ষেত্রেও শাস্তির বিধান রাখা হয়েছে। এমন ঘটনায় সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

নতুন এ দণ্ডবিধি জারির পর দেশটিতে নারীর অধিকার, পারিবারিক সহিংসতা এবং বিচারিক সমতার প্রশ্নে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও সমালোচনা বাড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০