বাগেরহাট প্রতিনিধি
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হুমকির অভিযোগে বাগেরহাট-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী শিপন

শেষ মুহূর্তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা কাজী খাইরুজ্জামান শিপন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান।

সংবাদ সম্মেলনে কাজী খাইরুজ্জামান শিপন অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিদেশি নম্বর ব্যবহার করে তাকে ও তার কর্মীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি বলেন, বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাংবাদিকদের অবহিত করেছেন।

তিনি আরও বলেন, তার নেতা-কর্মীদের নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করেই জীবনের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ অবস্থায় তিনি মনে করেন, তার এবং তার অনুসারীদের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

শিপনের দাবি, বাগেরহাট-৪ আসনে এখনো সমতল নির্বাচনী পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি হয়নি। মোরেলগঞ্জ ও শরণখোলা এলাকায় সুষ্ঠু নির্বাচন হবে বলেও তিনি মনে করেন না। এ প্রেক্ষিতেই তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তার অনুসারী বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গত রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে তিনি মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরো পড়ুন...  জগন্নাথপুরে নবাগত ইউএনও–সাংবাদিক মতবিনিময়

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় গত ২১ জানুয়ারি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি তাকে দল থেকে বহিষ্কার করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের পরও কুলিয়ারচরে ফের সরকারি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ২২৬ অবৈধ জাল ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

ভিমরুলী ভাসমান বাজারে ডিজে-সাউন্ড বন্ধে প্রশাসনের অভিযান

মোরেলগঞ্জে সম্প্রীতির সমাবেশ

সুন্দরবন রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ জরুরি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে রঙিন মাগুরা, দেয়ালজুড়ে শিক্ষার্থীদের গ্রাফিতি

কন্যাশিশুর অধিকার সুরক্ষায় ঝালকাঠিতে সচেতনতামূলক সভা

প্রভাতের ফুলবনে: সুবাসে লেখা জীবনের নীরব দর্শন

১০

মোরেলগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

১১

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার

১২

শিরোনাম: প্রবাসে তিন ছেলে, ঘরে একা বৃদ্ধ—চার দিন পর মিলল চন্দনাইশের আবদুর রহমানের মরদেহ

১৩

ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড

১৪

বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১৫

মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্রী

১৬

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার

১৭

সোনাহাট স্থলবন্দরে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

১৮

নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

১৯

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা এমপি শওকতুল ইসলাম শকুর

২০