খুবি প্রতিনিধি
২৩ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৫ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু

খুলনা বিশ্ববিদ্যালয় নিউজ
খুলনা বিশ্ববিদ্যালয় | ছবি : সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নিয়মিত ক্লাস আগামী ২৫ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধাক্রমের ভিত্তিতে যেসব শিক্ষার্থী ইতোমধ্যে বিভিন্ন ডিসিপ্লিনে ভর্তি সম্পন্ন করেছেন, তাদের জন্য নির্ধারিত তারিখেই একাডেমিক কার্যক্রম শুরু হবে।

শিক্ষার্থীদের প্রোফাইলে যেসব ডিসিপ্লিনে ‘Admitted’ স্ট্যাটাস প্রদর্শিত হচ্ছে, সেই ডিসিপ্লিনে ২৫ জানুয়ারি থেকে নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে এবং ওইদিন সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় একাডেমিক কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ক্লাসে উপস্থিত থাকার জন্য সকল নবাগত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ মেধা তালিকা প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের তথ্য অনুযায়ী, A ইউনিটে মেধাক্রম ৮২৯ পর্যন্ত, ARC ইউনিটে মেধাক্রম ৭১ পর্যন্ত এবং B ইউনিটে কোনো আসন ফাঁকা না থাকায় মেধাক্রম ৬১১ পর্যন্ত ভর্তি সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন...  খুবিতে নাগরিক সচেতনতা ও তথ্য যাচাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এছাড়া C ইউনিটে কোটা মিলিয়ে মাত্র ১–২টি আসন ফাঁকা রয়েছে এবং এখানে মেধাক্রম ৬০৯ পর্যন্ত ভর্তি হয়েছে। FA ইউনিট ও D ইউনিটে কোনো আসন ফাঁকা নেই; এ দুই ইউনিটে যথাক্রমে মেধাক্রম ৮৩ ও ১২৯ পর্যন্ত ভর্তি সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০