ইতিহাস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা, দেশের একাধিক অঞ্চলে সতর্কতা জারি

ঝড়। ছবি : সংগৃহীত
ঝড়। ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১ মে) সকালের মধ্যে দেশের একাধিক জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে তীব্র ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ঝড়ের তীব্রতা বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায়ও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা থাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

অপর এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে এই ঝড় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যেতে পারে। কোনো কোনো এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটারেরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো পড়ুন...  ২০২৬ হতে পারে ইতিহাসের অন্যতম উষ্ণ বছর: বিজ্ঞানীদের সতর্কতা

কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এ অবস্থায় জনসাধারণকে নিরাপদ স্থানে অবস্থান করার এবং ঝড় চলাকালে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে কৃষকদের ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান

খুবি সাংবাদিক সমিতির নির্বাচনে ইব্রাহিম সভাপতি ও নাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত

৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা, দেশের একাধিক অঞ্চলে সতর্কতা জারি

ভারী বৃষ্টিতে হাতিয়ায় বোরো ধানের ব্যাপক ক্ষতি, পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে র‍্যাব-৫

মহানন্দা সেতুর টোল বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

কালিয়াকৈরে স্কুলছাত্রীদের ইভটিজিং: যুবককে ২ দিনের কারাদণ্ড

কুড়িগ্রামে জামাইকে পিটিয়ে হত্যা: স্ত্রী ও শ্যালক গাজীপুরে র‌্যাবের হাতে গ্রেফতার

গলাচিপায় বিএনপির ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন: নতুন উদ্দীপনায় রাজনীতিতে নতুন অধ্যায়

এক হাসিতে বদলে গেল জীবন: ট্রাকের হেলপার থেকে স্কুলের ছাত্র অরুণ কুমার

১০

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইসরায়েলকে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র

১১

হাকিমপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩০ দফা দাবিতে লিফলেট বিতরণ

১২

জামালপুরে যুবদের দক্ষতা বৃদ্ধি ও জেন্ডার সমতা বিষয়ক দিনব্যাপী ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত

১৩

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক বিতরণ: উপকূলীয় পানিসংকট মোকাবিলায় উদ্যোগ

১৪

সাদা অ্যাপ্রোনের আড়ালে বাণিজ্য: চিকিৎসা, প্রতারণা ও রোগীর আর্তনাদ

১৫

ভাতা বাণিজ্যের অভিযোগ অস্বীকার, মহিপুরে ইউপি সদস্য মিনারার প্রতিবাদ

১৬

কম পরিমাপে তেল বিক্রি, কুড়িগ্রামে ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা

১৭

কুড়িগ্রাম সীমান্তে অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ

১৮

মোংলায় মার্কেটে ভয়াবহ আগুন, দিশেহারা ব্যবসায়ীরা

১৯

জগন্নাথপুরে কৃষকদের ধান শুকাতে সরকারি স্থাপনা ব্যবহারের অনুমতি দিলেন ইউএনও

২০